AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ

সাংসদ দিলীপ ঘোষ দীর্ঘদিন বঙ্গ রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরে জন্মগ্রহণ করেন। পিতা ভোলানাথ ঘোষ ও মাতা পুষ্পলতা ঘোষের দ্বিতীয় সন্তান। বিজেপি এই নেতা অবিবাহিত। এক সময় তিনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ সভাপতি পদে ছিলেন। ২০১৬ সালে তিনি খড়্গপুর সদর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন ও জ্ঞান সিং সোহনপালকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের মানস ভুঁইয়াকে পরাস্থ করে জয়ী হন। ২০১৫ থেকে রাজ্য বিজেপির সভাপতি পদে ছিলেন বিজেপি এই নেতা। সেই মেয়াদ শেষ হয় ২০২১। একাধিকবার বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করতেও শোনা গিয়েছে তাঁকে। রাজনীতির কারবারিরা বলেন, বাংলায় বিজেপি সংগঠন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দিলীপ ঘোষের।

Read More

Dilip Ghosh: সিজেপি আন্দোলনকে ‘ফ্যাশন’ কটাক্ষ দিলীপের, বিদেশি ফান্ডিংয়ের অভিযোগ বিধায়কের

Dilip Ghosh on CJP Protest: রবিবার ফের সিজেপির আন্দোলনের প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, আগেও এরকম অনেক দিন ধরে আন্দোলন হয়েছে। এটাও কিছুদিন চলবে। যাঁদের কোনও কাজ নেই, তাঁরাই আন্দোলন করেন বলে কটাক্ষ করেনি তিনি। বলেন, "আন্দোলন হোক না। অনেকে এক মাস ধরে অবস্থান করেছে।"

Dilip Ghosh: ‘পশ্চিমবাংলায় শুধু সংখ্যালঘু মুসলিমরা নয়, সবাই খোলা বাতাস নিচ্ছে’, মন্তব্য দিলীপের

Dilip Ghosh on Muslims: সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "আজ পশ্চিমবাংলায় শুধু সংখ্যালঘু মুসলিমরা নয়, সবাই খুব খোলা হাওয়া নিচ্ছে। তাঁরা এবার বুঝতে পারছেন রাজনীতি কী। এতদিন ধরে যে ভুল বোঝানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, ভোট কাকে দেবে সেটা অন্য কেউ ঠিক করে দেয়। এটা পরিবর্তন হয়েছে। তাঁরা আজ খোলা হাওয়ায় আসুন, রাজনীতি করুন, নিজের কথা ভাবুন, রাজনীতির কথা ভাবুন। বিজেপি সঙ্গে আছে।"

Dilip Ghosh on Muslim: আজ যেখানে ক্রিমিনাল সেখানেই সংখ্যালঘু, বিজেপি চায় তারা মূল স্রোতে ফিরুক: দিলীপ ঘোষ

Muslim Voters: মুখ্যমন্ত্রী রেজিনগরে ভোট প্রচারে গিয়ে বলেছিলেন, "আমার সংখ্যালঘু ভাইবোনেরা মুখ ঘুরিয়ে থাকবেন? কোনও লাভ হবে। এই তো সুযোগ বন্ধুত্ব করার। এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। সবার কল্যাণের জন্য কাজ করব।" এবার বার্তা দিলেন শুভেন্দু।

Industrial Land: ‘নোটিস দেওয়া হচ্ছে, জমি ফেরত নেওয়া হবে’, এবার কোন শিল্পপতিদের থেকে জমি ফেরত নেবে সরকার? স্পষ্ট করে দিলেন মন্ত্রী

Government to Reclaim Unused Industrial Land: তিনি বুঝিয়ে দিলেন, যেসব শিল্পপতিরা জমি নিয়েও শিল্প গড়ে তুলতে পারেননি, তাঁদের জমি ফেরত নিয়ে নেবে সরকার। বৃহস্পতিবার নিউটাউনে সাংবাদিকদের সামনে দিলীপ বললেন, "শিল্পপতিরা সরকারের কাছ থেকে যেসব জমি নিয়েছিলেন সময় সীমার মধ্যে শিল্প গড়ে তোলার কথা ছিল, কিন্তু করেননি, সেই সকল জমি ফেরত নেওয়া হবে।"

Dilip Ghosh: টাকা ফেরাতে হবে ‘অযোগ্যদের’, নয় জেল, স্পষ্ট বলে দিলেন দিলীপ

Dilip Ghosh in Coochbehar: জি-রাম-জি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও জানান দিলীপ ঘোষ। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাঁর। পাশাপাশি, আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ, তাঁদের মধ্যে অনেকেই আবাস যোজনার টাকা পেয়েছেন।

Dilip Ghosh: মমতা কোর্টে যাক, উপনির্বাচনের প্রচারে আসুক রাহুল গান্ধী! চাইছেন মন্ত্রী দিলীপ ঘোষ, কেন?

West Bengal Bypoll: প্রাক্তন শাসক দলকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, "সমাজ বিরোধীদের নিয়ে এতদিন রাজনীতি করত তৃণমূল কংগ্রেস। মানুষ সুযোগ পেতেই তাদের হারিয়ে দিয়েছে। এখনও সমাজবিরোধীদের নিয়ে চলার চেষ্টা করছে। তাই আইন আইনের মত কাজ করছে।"

Dilip on Bus Fare: ‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

Dilip Ghosh: রাজ্যের মন্ত্রী বলেনছেন, "ভালো ভালো বাস বেরিয়েছে। তাতে ভাড়া দিয়ে লোক যেতে পারেন। এসি বাসের বুকিং-সিট বুকিং আগে হয়ে যায়। এসি ট্রেনের বুকিং আগে হয়ে যায়। কারণ মানুষ খরচা করতে চান। তাদের সুবিধা দিতে হবে তো। সুবিধা দিয়ে ভাড়া বাড়াতে হবে। আর বাড়ানোর দরকার আছে নাহলে রেভিনিউ কোথা থেকে আসবে?"

Dilip Ghosh: ‘গণতান্ত্রিক দেশে সবাই দেওয়াল লিখতে পারে, কার্ল মার্কসের নীতি তো ব্যান হয়নি’, সাফ বার্তা দিলীপের

Dilip Ghosh on Jadavpur University Wall Writing: যাদবপুরে ফের নতুন করে দেওয়াল লিখন। এই প্রসঙ্গে মুখ খুলেছেন দিলীপ। মন্ত্রীর দাবি, গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখন সবাই করতে পারে। কিন্তু, দেশবিরোধী স্লোগান বরদাস্ত নয়। সেই কারণেই সরকার এই পদক্ষেপ করেছে। কিন্তু, কার্ল মার্কসের উক্তি লেখাতে কোনও সমস্যা নেই।

Dilip Ghosh: ‘উপরে ভগবান, নীচে প্রধান-ভাবতে শুরু করেছিল নিজেদের…’, চাঁচাছোলা পঞ্চায়েত মন্ত্রী, দুর্নীতি রুখতে কী করেছেন তিনি?

TV9 Mega Conclave: ১০০ দিন পূর্তির পর পঞ্চায়েত দফতরকে দশে কত নম্বর দেবেন-এই প্রশ্নের উত্তরে পঞ্চায়েত মন্ত্রী বলেন, "প্রোমো হয়েছে সরকারের। ট্রায়াল চলছে। ১০০ দিনে এতটুকু বলতে পারি, শুরুর শুরু হয়েছে। গাড়ি কোনদিকে যাবে, কীভাবে যাবে, এই সরকার কী চায়, সেটা লোককে বোঝার সুযোগ দেওয়া হয়েছে।"

Dilip Ghosh: ‘যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে’, কেন বললেন দিলীপ ঘোষ?

Dilip Ghosh Surgical Strike Warning: এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে গত বুধবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি জেনারেল বডি মিটিং চলছিল। তাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।