Agnimitra Paul: ‘হাঁস পুষেছেন ওদের দেখবেন না? হাইওয়েতে চলা ফেলা করছে’, কনভয় থামিয়ে রাজহাঁসের দলকে রাস্তা পার করালেন অগ্নিমিত্রা
Kolkata: অন্যদিকে, সোমবার বিকেলে আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কে নজরে আসে আর এক মানবিক দৃশ্য। রাস্তা পার হচ্ছিল একদল রাজহাঁস। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কনভয়।

অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit: Facebook
কলকাতা: একই দিনে রাজ্যের দুই মন্ত্রীর মানবিক মুখ! সোমবার সকালে গঙ্গার বুকে ভেসে যেতে দেখা যায় একটি সারমেয়কে। বিষয়টি নজরে আসতেই তৎপর হন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান। দ্রুত বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দিয়ে উদ্ধার করান বিপন্ন সারমেয়টিকে। অন্যদিকে, সোমবার বিকেলে আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কে নজরে আসে আর এক মানবিক দৃশ্য। রাস্তা পার হচ্ছিল একদল রাজহাঁস। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কনভয়। হাঁসের দলকে রাস্তা পার হতে দেখে সঙ্গে সঙ্গে কনভয় থামিয়ে দেন তিনি। নির্বিঘ্নে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেন হাঁসগুলিকে।
এ দিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, অগ্নিমিত্রার কনভয় যাচ্ছে। আচমকাই রাস্তায় চলে আসে হাঁসের দল। কনভয় থামান। তারপর তিনি হাঁসগুলিকে আদর করে ডাকেন। ধীরে ধীরে রাস্তা পার করান। এরপর হাঁসগুলির মালিক কে জানতে চান। তিনি হালকা ধমকের বলেন, “হাঁস পুষছেন ওদের দেখবেন। হাইওয়েতে চলাফেরা করছে, গাড়ি চলে আসবে। তখন গাড়িরও দুর্ঘটনা ঘটবে আর হাঁসগুলোও মরবে। এতগুলো হাঁসকে বড় জায়গা দিতে হবে। জলে পুরো নোংরা।”
Follow Us
