Manoj Kumar Agarwal: এই কাজ না করলেই কড়া শাস্তির মুখে পড়বেন সরকারি কর্মীরা! বড় নির্দেশ মুখ্য সচিবের

Manoj Kumar Agarwal issues Notice: নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও আবেদন সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট দফতরের প্রধানকে দায়ী আধিকারিকের বিরুদ্ধে শো-কজ নোটিশ জারি করতে হবে। কেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করা সম্ভব হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে।

Manoj Kumar Agarwal: এই কাজ না করলেই কড়া শাস্তির মুখে পড়বেন সরকারি কর্মীরা! বড় নির্দেশ মুখ্য সচিবের
মনোজ আগরওয়ালImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 12, 2026 | 6:52 PM

কলকাতা: সরকারি কাজে গাফিলতি আর বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলেই এবার সরাসরি শো-কজের মুখে পড়তে হবে সরকারি আধিকারিকদের। এ বিষয়ে কড়া নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। সরকারি দফতরের কাজকর্মে গতি আনতে এবং সাধারণ মানুষের হয়রানি কমাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

নির্দেশিকায় কী বলা হয়েছে?

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন সরকারি দফতরে সার্টিফিকেট, অনুমোদন, লাইসেন্স কিংবা অনুমোদনের জন্য জমা পড়া আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩ অনুযায়ী, প্রতিটি পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। সেই সময়ের মধ্যে কোনও আবেদন নিষ্পত্তি না হলে তা স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর বলে গণ্য হয়। তাতে আবেদনকারীর সুবিধা হলেও, তা আসলে সংশ্লিষ্ট আধিকারিকের গাফিলতিকেই সামনে আনে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও আবেদন সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট দফতরের প্রধানকে দায়ী আধিকারিকের বিরুদ্ধে শো-কজ নোটিশ জারি করতে হবে। কেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করা সম্ভব হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে।

সেই জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, কাজে দেরির কারণ দর্শানোর পাশাপাশি প্রয়োজনে বিভাগীয় পদক্ষেপের মুখেও পড়তে পারেন সরকারি কর্মীরা।

১০ তারিখের মধ্যে দিতে হবে রিপোর্ট 

শুধু তাই নয়, গোটা প্রক্রিয়ার উপর নজরদারি চালাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে প্রতিটি দফতরকে। কতগুলি আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হয়েছে, কতজন আধিকারিককে শো-কজ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রিপোর্টে সেই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে।মুখ্যসচিবের এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us