DA Hike: বাজেটে বড় ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ২০ শতাংশ

West Bengal Budget 2026 : বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে। কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক কমল প্রায় ২২ শতাংশ।

DA Hike: বাজেটে বড় ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ২০ শতাংশ
স্বপন দাশগুপ্তImage Credit source: Tv9 Bangla

Jun 22, 2026 | 1:04 PM

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। বাজেটে ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। অর্থাৎ এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “আমরা ঘোষণা করছি যে বর্তমানে ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে ৩৮ শতাংশ। পেনশনপ্রাপকরা অতিরিক্ত ডিএ পাবেন। এই ডিএ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।”

প্রথম থেকেই কেন্দ্রীয় হারে ডিএ -র দাবি করে আসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিগত সরকারের বিরুদ্ধে দিনের পর দিন আন্দোলন-বিক্ষোভ চলেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পান। সেক্ষেত্রে, আজ ডিএ বৃদ্ধির ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে ফারাক অনেকটাই কমল বলে মনে করা হচ্ছে।

Follow Us