Pink Card for Women: সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করতে পিঙ্ক কার্ড তৈরি করবেন কী করে?

Free Travel in Government Bus: সম্প্রতি রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) জানিয়েছেন যে মহিলাদের নিখরচায় সরকারি বাসে যাতায়াতের জন্য দেওয়া হবে পিঙ্ক কার্ড (Pink Card)। এই কার্ড থাকলেই সরকারি বাসে উঠে কোনও ভাড়া দিতে হবে না।

Pink Card for Women: সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করতে পিঙ্ক কার্ড তৈরি করবেন কী করে?
কীভাবে ফ্রি-তে যাতায়াত করবেন সরকারি বাসে?Image Credit source: PTI

|

Jul 02, 2026 | 7:27 PM

কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মহিলাদের দিয়েছে বিরাট উপহার। সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে (Free Travel for Women)। রাজ্যের মধ্যে চলা সমস্ত সরকারি বাস- এসি , নন-এসি, স্বল্প দূরত্বের বা দূরপাল্লার বাসে মহিলাদের কোনও টিকিট কাটতে হচ্ছে না টাকা দিয়ে। তাদের দেওয়া হচ্ছে ‘জিরো ভ্যালু টিকিট’ (Zero Value Ticket)। সম্প্রতি রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) জানিয়েছেন যে মহিলাদের নিখরচায় সরকারি বাসে যাতায়াতের জন্য দেওয়া হবে পিঙ্ক কার্ড (Pink Card)। এই কার্ড থাকলেই সরকারি বাসে উঠে কোনও ভাড়া দিতে হবে না। এই পিঙ্ক কার্ড আপনি কোথা থেকে পাবেন? কী কী নথি লাগবে পিঙ্ক কার্ড তৈরি করতে? জেনে নিন সবটা-

পশ্চিমবঙ্গের মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য ‘পিঙ্ক কার্ড’ (Pink Card) নিকটবর্তী বিডিও (BDO) অফিস, এসডিও (SDO) অফিস, গ্রাম পঞ্চায়েত বা পুরসভা (মিউনিসিপ্যালিটি) থেকে আবেদন করে তৈরি করা যাবে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অনলাইনে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করা যাবে।

কোথায় আবেদন করবেন?

অফলাইন মাধ্যম-

  • নিজের এলাকার সরকারি প্রশাসনিক দফতরে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে।
  • গ্রামীণ এলাকার জন্য: কাছের গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও (BDO) অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে।
  • শহরাঞ্চলের জন্য: নিজের এলাকার পুরসভা (মিউনিসিপ্যালিটি) অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে।
  • মহকুমা স্তরে: এসডিও (SDO) অফিস থেকে পিঙ্ক কার্ডের ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

অনলাইন মাধ্যম-

  • পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিঙ্ক কার্ডের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
  • পোর্টালে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর অনলাইন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ফর্ম সাবমিট করার পর রিসিট (Acknowledgment Receipt) ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

কী কী নথি লাগবে (Documents Required)?

আবেদনের সময় ফর্মের সঙ্গে বৈধ নথির জেরক্স কপি জমা দিতে হবে:

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট (Residential Certificate)
  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর

ফর্ম জমা দেওয়ার পর সরকারি আধিকারিকরা এই আবেদন ভেরিফিকেশন করবেন। যাবতীয় নথিপত্র যাচাই করা হবে। যাচাইয়ের পর, যোগ্য আবেদনকারীদের পিঙ্ক কার্ড ইস্যু করা হবে।

Follow Us