
কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও (Supreme Court) ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি আগেই খারিজ করে দিয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)। এসএসকেএম-এ চোখ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছিল সাংসদকে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। কিন্তু, ওই মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাল শীর্ষ আদালত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট।
ভাগ হয়েছে তৃণমূল (TMC)। ভাগ হয়েছে সভা-কর্মসূচিও। এর আগে ২১ জুলাই পালন নিয়ে দুই তৃণমূল শিবিরের টানাপোড়েনের সাক্ষী থেকেছে বাংলা। এবার আরও এক সভাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছর মেয়ো রোড চত্বরে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন হয়। তবে, এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে নতুন করে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন, ২১ জুলাইয়ের পর ২৮ অগস্ট, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে ফের দড়ি টানাটানি শুরু দুই তৃণমূলের
এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের আরও এক সহযোগী। হামিম, তার বান্ধবী অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে ভোররাতে এসটিএফের গোয়েন্দারা তাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, হামিমকে দীর্ঘদিন ধরেই চিনত রাজু। তাকে নানাভাবে সহযোগিতাও করত।
বিস্তারিত পড়ুন: কলেজের পড়ার ফাঁকে মন্ত্রীর ছেলের প্রতি নজর, ছবি তুলে পাঠাত, গ্রেফতার হামিমের আরও এক সঙ্গী আদিত্য
এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের আরও এক সহযোগী। হামিম, তার বান্ধবী অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার। তদন্তকারীদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এদিকে, সুপ্রিম কোর্টে সোমবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি। প্রতিদিনের খরচ চালানোর জন্য টাকা অ্যাকাউন্ট থেকে তোলা সম্ভব কিনা, ইডি-র কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যের একাধিক খবর দেখতে নজর রাখুন।