Bangla NewsKolkata West bengal live updates Kolkata & West Bengal News, BJP, TMC, CPM, North Bengal Train Disruption All NEWS Live Updates
live now
West Bengal NEWS Live Updates: নিউ ফরাক্কায় শুরু হল ট্রায়াল রান, ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি জিএম-শ্রমিকদের মুখে
Kolkata-West Bengal News Live Updates: যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রেল। ধস মেরামতির কাজ প্রায় শেষের পথে। আজই চালু হতে পারে ট্রেন চলাচল। উত্তরবঙ্গের ট্রেন বাতিলের চাপ এখনও ধর্মতলা টিকিট কাউন্টারে।গতকাল ৮টি স্পেশাল বাস চালানো হয়েছে। সকাল থেকে চারটি স্পেশাল বাস আট চালানো হয়েছে আজ।
শুরু হল ট্রায়াল রান।Image Credit source: TV9 বাংলা
একেই তো রেলপথ বন্ধ। এবার কি সড়কপথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে? নিউ ফরাক্কার লাইনে ধস নামায় রেল চলাচল বন্ধ গত বৃহস্পতিবার থেকে।
আজ, শনিবারও বাতিল উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত ট্রেনই। পর্যটক-যাত্রীদের পুরো চাপটাই পড়েছে বাসের উপরে। আর সেখানেই বিপত্তি!
প্রবল যানজটের কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ এবার আরও থমকে গেল। দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে যানজট ফরাক্কায়।
গতকাল রাত থেকে যানজট শুরু হয়েছে ফরাক্কা ব্যারেজে। রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সারি সারি বাস ট্রাক। যত বাস, গাড়ি যাচ্ছিল, সব কিছুই এই যানজটে আটকে পড়েছে। এমনকী আটকে রয়েছে অ্যাম্বুল্যান্সও। যাওয়ার কোনও পথই নেই।
05 Sep 2026 11:05 AM (IST)
মুর্শিদাবাদের ধুলিয়ান, বল্লারপুর হারিয়ে যাবে?
রেল লাইনে এই ধস আরও বড়সড় অশনি সংকেত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিপদ লুকিয়ে রয়েছে আরও গভীরে।
যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে যে কোনও মুহূর্তে মিশে যেতে পারে গঙ্গা ও পদ্মা। আর তা হলে একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে।
নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশন। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গিয়েছে যে রেলপথ, সেখান একপাশে গঙ্গার শাখানদী আরেক পাশে মূল স্রোত। অর্থাৎ একদিকে পদ্মা আরেকদিকে ভাগীরথী বা হুগলি, যাকে গঙ্গা বলেই চেনে পশ্চিমবঙ্গ।
ঘটনা হল গঙ্গার দু’টো ধারার মধ্যে দূরত্ব এই মুহূর্তে দেড় কিলোমিটার। আশঙ্কা একটাই এখনই ভাঙন ঠেকাতে না পারলে নিউ ফরাক্কা স্টেশনের কাছে গঙ্গা-পদ্মা মিশে যাবে।
তাহলে মুর্শিদাবাদের ধুলিয়ান, বল্লারপুরের মতো বহু এলাকা বরাবরের মতো হারিয়ে যাবে।
05 Sep 2026 11:05 AM (IST)
শুরু হল ট্রায়াল রান
অবশেষে স্বস্তি। উত্তর-দক্ষিণবঙ্গ রেলপথ যোগাযোগে আশার আলো দেখা গেল। নিউ ফরাক্কায় রেললাইন সংস্কারের কাজ শেষ।
শুরু হল ট্রায়াল রান। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করে হাঁফ ছাড়লেন রেলকর্মীরা। যুদ্ধজয়ের হাসি তাদের মুখে।
ট্রায়াল রান শুরু হতেই ‘ভারত মাতা কি জয়’ বলে জয়ধ্বনি দিলেন তারা।
আজ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে বলেই আশা করা হয়।
05 Sep 2026 10:54 AM (IST)
বাঘাযতীনে আক্রান্ত দুই বিজেপি নেতা
গভীর রাতে খাস কলকাতায় আক্রান্ত দুই বিজেপি নেতা (BJP Leaders Attacked)। যুগলের বচসা থামাতে গিয়ে তাঁরা আক্রান্ত হন বলে অভিযোগ।
ইট দিয়ে ওই দুই বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। বাঘাযতীনে (Baghajatin) এই ঘটনা ঘটেছে।
ইটের আঘাতে মুখে চোট পান বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি। মাথায় ও চোখে চোট পান বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকও।
বিজেপির অভিযোগ, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)।
05 Sep 2026 10:51 AM (IST)
শেষ পর্যায়ে ফরাক্কায় সংস্কারের কাজ
যে এলাকায় ধস নেমেছিল, সেখানে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ করেছে রেল।
আইআইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সংস্কারের কাজ করা হচ্ছে।
লাইনের নীচে মাটি ধসে যে ৬ ফুটের বিরাট ফাঁকা অংশ তৈরি হয়েছিল, তার জেরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। সেই আপ লাইনে এখন মাত্র এক ফুট মাটি তোলা বাকি।
দুই-তিন ঘণ্টার মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।
গতকাল মধ্যরাতেই এই কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপ লাইনের পাশে যেখানে ধস নেমেছিল, সেখানে পাইলিং করতে সময় লাগছিল।
পাইলিং কাজ শেষ হতেই দ্রুত কাজ এগোয়। আর কয়েক ঘণ্টার মধ্যেই লাইন সংস্কারের কাজ শেষ হবে।
রেলের তরফে জানানো হয়েছে, সংস্কারের কাজ শেষ হলে আগে ট্রায়াল রান চালানো হবে। সেই ট্রায়াল রান সফল হলে, তারপর ধীরে ধীরে রেল চলাচল শুরু হবে।
আশা করা হচ্ছে, আজ দুপুরের মধ্যেই উত্তরবঙ্গের ট্রেন চলাচল ফের শুরু হবে।
মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ভয়ঙ্কর ধস। লাগাতার বৃষ্টিতে প্রায় ৬ ফুট বসে গিয়েছিল মাটি। বৃহস্পতিবার ভোর রাতে এই বিপত্তির পর থেকেই বিপর্যস্ত রেল পরিষেবা। উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কার্যত। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রেল। ধস মেরামতির কাজ প্রায় শেষের পথে। আজই চালু হতে পারে ট্রেন চলাচল। উত্তরবঙ্গের ট্রেন বাতিলের চাপ এখনও ধর্মতলা টিকিট কাউন্টারে।গতকাল ৮টি স্পেশাল বাস চালানো হয়েছে। সকাল থেকে চারটি স্পেশাল বাস আট চালানো হয়েছে আজ। অন্যদিকে, জোড়াবাগান নতুন বাজারে কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগের তল্লাশি অভিযান চলছে। দুগ্ধজাত সামগ্রীর দোকানে তল্লাশি চালানো হয়। ফুড সেফটি বিভাগের নজরে এল খোয়াতে ক্ষতিকারক রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। রাজ্যের সমস্ত খবরের আপডেট দেখে নিন একনজরে-