Bangla NewsKolkata West Bengal NEWS LIVE Update: Taratala Warehouse Collapse Death Toll Rises, News update on 26 June
Bengal News Highlights: তারাতলা বিপর্যয়ে এবার KMC-তে উচ্চ পর্যায়ের বৈঠক
West Bengal NEWS LIVE Update: আশঙ্কা নিজের আস্তরণে পৌঁছাতে পারলে নিশ্চিত হওয়া যাবে আর কেউ আছে কিনা। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে SIT KMC-এর কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে। কী ভাবে ত্রুটিপূর্ণ প্ল্যান ত্রুটিহীন করা হল জানতে চান তদন্তকারীরা।
তারাতলায় সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধার কাজ। NDRF কুকুর এনে প্রাণের হদিস খুঁজছে সকাল থেকেই। বৃহস্পতিবার রাতেও উদ্ধার করা হয় কয়েকজনকে। আশঙ্কা নিজের আস্তরণে পৌঁছাতে পারলে নিশ্চিত হওয়া যাবে আর কেউ আছে কিনা। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে SIT KMC-এর কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে। কী ভাবে ত্রুটিপূর্ণ প্ল্যান ত্রুটিহীন করা হল জানতে চান তদন্তকারীরা।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
26 Jun 2026 10:20 PM (IST)
তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নামে অভিযোগ দায়ের
তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল।
এদিন সন্ধ্যায় তারাতলা থানার সামনে ভারতীয় জনতা মজদুর সেলের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভের পর সংগঠনের পক্ষ থেকে তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
26 Jun 2026 07:14 PM (IST)
Allegations against Gosaba TMC leader: একসময় ছাগল বিক্রি করতেন, তৃণমূল নেতা হয়েই ফুলেফেঁপে ওঠেন গোসাবার ঝড়ো ঢালি
একসময় গ্রামে ছাগল ও মুরগি বিক্রি করতেন। সুন্দরবনের প্রবীণ লোকেরা তাঁর সেই দারিদ্র দেখেছেন। এখন কোটি কোটি টাকার মালিক।
২০ বিঘা জায়গায় উপর বাড়ি। সেই বাড়ির পাঁচিলই ৮০০ মিটার বিস্তৃত। স্থানীয় বাসিন্দারা বলছেন, একটা-দুটো নয়, পাঁচটা বাড়ি রয়েছে।
কী করেন তিনি? একজন নেতা। পাঠানখালি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং বর্তমান গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। রাজ্যে পালাবদলের পরই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে।
রাজ্যে পালাবদলের পর কোথাও তোলাবাজির অভিযোগকে কাউকে গ্রেফতার করা হচ্ছে। কোথাও দুর্নীতির অভিযোগে কেউ গ্রেফতার হয়েছেন।
বিভিন্ন ক্ষেত্রে এমন ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, ধৃতকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী ধৃত জাহাঙ্গির খানেরও এমন একটি ছবি সামনে এসেছে।
জাহাঙ্গির খানের স্ত্রীর করা একটি মামলার প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, কোনও অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো কখনই আইনত সমর্থনযোগ্য নয়। বিচারপতির পর্যবেক্ষণ, কোনও ব্যক্তির মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, সেটা খেয়াল রাখতে হবে।
‘বাড়ির প্ল্যানে কোনও দুর্নীতি হলে FIR করুন’: শুভেন্দু
তারাতলা বিপর্যয়ের পরই সব নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অডিটের পরই হবে নির্মাণকাজ শুরু করা যাবে।
অডিটের আওতায় কোন কোন জায়গা রয়েছে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবার সেই তালিকায় যুক্ত হল আরও তিনটে জায়গা। অডিটের আওতায় রয়েছে দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি পুরসভা।
অডিট তিনটে ধাপে করা হবে। একটি বাতিল। একটি পুনরায় সুযোগ দেওয়া আরেকটা হল ক্লিয়ারেন্স। মুখ্যমন্ত্রী বলেন,”নির্দিষ্ট কিছু জায়গায় কমার্শিয়াল বিল্ডিং ৩১ জুলাই পর্যন্ত অডিট করছি। রেসিডেন্সিয়াল ক্ষেত্রে সংস্কারের বাইরে থাকছে।”
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘বাড়ির প্ল্যানে কোনও দুর্নীতি হলে এফআইআর করুন। পদক্ষেপ করা হবে।”
26 Jun 2026 03:16 PM (IST)
Taratala: তারাতলা বিপর্যয়, KMC-তে উচ্চ পর্যায়ের বৈঠক
তারাতলায় বিপর্যয়, কলকাতা পুরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক
উচ্চ পর্যায়ের বৈঠকে কেএমডিএ, পূর্ত দফতরের আধিকারিকরাও
কলকাতা পুর কমিশনারের সঙ্গে বৈঠকে সিপি-সহ লালবাজারের অফিসাররা
ইতিমধ্যেই নির্মীয়মান বিল্ডিংয়ের জন্য অডিট টিম গঠন করেছে রাজ্য সরকার
তবে কোনও বিল্ডিংয়ের নকশায় ক্রটি থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হবে: মুখ্যমন্ত্রী
বেশি অনিয়ম থাকলে নির্মাণ প্রকল্পই বাতিল হতে পারে: মুখ্যমন্ত্রী
26 Jun 2026 02:05 PM (IST)
TMC: বিপর্যয়ে ব্যথিত! তৃণমূল ছাড়লেন কাউন্সিলর
‘এ ব্যথা সহ্য করা যায় না…’ কুণাল ঘোষের ‘আমরা বেইমান নই’ সভা থেকে ফিরেই বললেন তৃণমূল কাউন্সিলর। আর তারপরই ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। তারাতলা বিপর্যয়ের প্রতিবাদ জানিয়ে কালীঘাট তৃণমূল ত্যাগ করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তাঁর দাবি, তারাতলা বিপর্যয়ে অত্যন্ত হতাশ তিনি। তাঁর দাবি, কীভাবে সেখানে বেনিয়ম হয়েছে, তা গোটাটাই তৃণমূল জমানায়, সেটাই মেনে নিতে পারছেন না তিনি।
অন্তিম পর্যায়ের গার্ডার যুক্ত করার কাজ সম্পন্ন হতে চলেছে এবার। সেই কারণে আজ, শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। ২ দফায় মোট ১২০ ঘন্টা বন্ধ রেখে সম্পূর্ণ করা হবে কাজ।
শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে, আগামী ৩ জুলাই রাত ৮ টা থেকে ৬ জুলাই সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা হবে।
26 Jun 2026 11:22 AM (IST)
Taratala: SIT-এর জালে কালীচরণ
‘কালীকে তুললে সব বেরিয়ে যাবে।’ তারাতলার ভয়াবহ বিপর্যয়ের পর বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে উঠে আসে কালীর নাম। আর সেই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যেই সেই কালীকে আটক করে পুলিশ। কালী অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায় (Kalicharan Banerjee)। কোনও নেতা নন, মন্ত্রী নন, একজন সরকারি আধিকারিক। কলকাতা পুরনিগমের অন্দরে কান পাতলে শোনা যায়, এই কালীচরণের ইশারা ছাড়া নাকি একটা পাতাও নড়ত না সেখানে। তাঁর চোখ দিয়েই কলকাতা পুরনিগমের কাজকর্ম দেখতেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম।