West Bengal NEWS Highlights Updates: মহানায়ক স্মরণে মুখ্যমন্ত্রী, মোহরকুঞ্জ থেকে পদযাত্রা, রয়েছেন টলি কলাকুশলীরা

Highlights Updates: যাদবপুরে আবারও একটি চুনকাম করা দেওয়ালের পাশে পড়ল পোস্টার। এবার অটল বিহারী বাজপেয়ীর উক্তি লেখা পোস্টার। এদিকে মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে হামলার অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। জলাধার থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গে বাড়ছে বন্যার ভয়। রাজ্যের সমস্ত খবর দেখুন এক নজরে

West Bengal NEWS Highlights Updates: মহানায়ক স্মরণে মুখ্যমন্ত্রী, মোহরকুঞ্জ থেকে পদযাত্রা, রয়েছেন টলি কলাকুশলীরা
শুভেন্দুর পদযাত্রাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 04, 2026 | 3:48 AM

কলকাতা: শতবর্ষে মহানায়ক। টালিগঞ্জে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩-৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে মেগা উদযাপন রয়েছে। এদিকে, যাদবপুরে আবারও একটি চুনকাম করা দেওয়ালের পাশে পড়ল পোস্টার। এবার অটল বিহারী বাজপেয়ীর উক্তি লেখা পোস্টার। এদিকে মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে হামলার অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। জলাধার থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গে বাড়ছে বন্যার ভয়। রাজ্যের সমস্ত খবর দেখুন এক নজরে

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Sep 2026 12:17 PM (IST)

    Mahanayak: উত্তম স্মরণে মেগা উদযাপন

    উত্তম কুমারের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে শহরজুড়ে মহা আয়োজন। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে বিশেষ শ্রদ্ধানুষ্ঠান। সম্প্রতি ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি মনে করিয়ে দেন, অভিনয়ের শুরুতে ব্যর্থতার মুখ দেখলেও কখনও হার মানেননি মহানায়ক। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির স্ক্রিপ্টও উত্তম কুমারকে ভেবেই তৈরি হয়েছিল। মোদীর কথায়, “উত্তম কুমার চিরকাল মানুষের মনে রাজত্ব করবেন।”

  • 03 Sep 2026 12:16 PM (IST)

    Farakka: টানা ভারী বৃষ্টিতে লাইনে ধস

     টানা ভারী বৃষ্টির জেরে চরম বিপত্তির মুখে পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশন। বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল। এই ঘটনায় তীব্র ভোগান্তির শিকার হয়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী।

  • 03 Sep 2026 12:15 PM (IST)

    Nabanna: ডিভিসির জলে বন্যার ভয় দক্ষিণবঙ্গে

    ডিভিসির জলে বন্যার ভয় দক্ষিণবঙ্গে। হুগলির দামোদর-পাড়ের গ্রামে জল ঢোকা শুরু হয়েছে। বিপত্তি এড়াতে নদীর পাড়ে চলছে মাইকে প্রচার। ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি। ১ লক্ষ ২৩ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ। দুশ্চিন্তা বাড়ছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দামোদর-পাড়ে। মুণ্ডেশ্বরী, রূপনারায়ণ পাড়েও জারি সতর্কতা।

  • 03 Sep 2026 12:14 PM (IST)

    Camac Street: অভিষেকের অফিসে ‘হামলা’

    • ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ‘হামলা’। হামলার সেই ভিডিয়ো নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক।
    • অভিযোগ, ভাঙচুর, তাণ্ডবের পর অফিসের কর্মীদের কাছ থেকে তাঁদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিষেক।
    • পুলিশের বিরুদ্ধেও তুলেছেন নিষ্ক্রিয়তার অভিযোগ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজের ক্লিপিংস সামাজিক মাধ্যমে ভোর সাড়ে চারটা নাগাদ শেয়ার করেছেন অভিষেক।
Loading...
Unable to load recommendations.
Follow Us