Arjun Force: এবার বাংলায় অর্জুন বাহিনী! কী কাজ তাঁদের, জানালেন মুখ্যমন্ত্রী

Arjun Force for disaster management: ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে। একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ও লোহার বিম ভেঙে পড়ে বহু শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান।  আর তাতেই উঠে আসে পূর্বতন সরকারের একাধিক বেনিয়মের অভিযোগ। প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন- কীভাবে ছত্রে ছত্রে দুর্নীতি, বেনিয়ম হয়েছে, তা ধরা পড়ে।

Arjun Force: এবার বাংলায় অর্জুন বাহিনী! কী কাজ তাঁদের, জানালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 23, 2026 | 5:18 PM

কলকাতা: এবার বিপর্যয় মোকাবিলায় নতুন বাহিনী তৈরি করল রাজ্য সরকার। সেপ্টেম্বর থেকে এই বাহিনী কাজ করতে শুরু করবে, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলা বিপর্যয়ের পড় আগেও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আমাদের তো এত বড় শহর, এত বেআইনি নির্মাণ হয়েছে এত বছর ধরে, এখানে আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করতে। সে কারণে অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজ শুরু করবে।”

ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে। একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ও লোহার বিম ভেঙে পড়ে বহু শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান।  আর তাতেই উঠে আসে পূর্বতন সরকারের একাধিক বেনিয়মের অভিযোগ। প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন- কীভাবে ছত্রে ছত্রে দুর্নীতি, বেনিয়ম হয়েছে, তা ধরা পড়ে। তবে সেদিন দেখা গিয়েছিল কীভাবে অত্যাধুনিক পদ্ধতিতে উদ্ধারকাজ চালানো হয়েছিল।  এনডিআরএফ, ভারতীয় সেনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, পুলিশ এবং দমকল বাহিনী যৌথভাবে এই উদ্ধারকাজ চালায়। ড্রোনের সাহায্যে নজরদারি ও গ্যাস কাটার ব্যবহার করে লোহার জট ও ভারী কংক্রিট সরানোর কাজ করা হয়।

সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ আরও দ্রুত করতে এই অত্যাধুনিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। অগ্নিনির্বাপণ ও দ্রুত উদ্ধারকাজের ক্ষেত্রে অর্জুন বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত  হবে। তারাতলার ঘটনায় যেভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়েছিল, সেই মডেলকেই আরও বড় আকারে রূপ দিতে চলেছে রাজ্য সরকার।

Loading...
Unable to load recommendations.
Follow Us