Bangla NewsKolkata What is the Difference between Lawyer & Advocate? Many People Don't know the Answer
দুজনেরই থাকে আইনের ডিগ্রি, তাহলে Lawyer আর Advocate-র মধ্যে পার্থক্য কী জানেন?
lawyer vs advocate: কালো কোট পরা প্রত্যেককেই আইনজীবী বা অ্যাডভোকেট বলেন অনেকে। তবে দুইজন কিন্তু এক নয়। আইন অনুসারে, উভয়ের মর্যাদা, কর্তব্য এবং ক্ষমতার মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, সকল অ্যাডভোকেটই আইনজীবী (Lawyer), কিন্তু সকল আইনজীবী অ্যাডভোকেট (Advocate) নন।
‘বাঙালকে হাইকোর্ট দেখিও না’-এই চলিত কথার সঙ্গে অনেকেই পরিচিত। আইন, মামলা-মোকদ্দমার বিষয়ে বাঙালি সিদ্ধহস্ত। কথায় কথায় আইনজীবী বা অ্যাডভোকেটের কথা উল্লেখ করা হয়। সাধারণত, আদালতের বিষয় এবং আইনি সমস্যার ক্ষেত্রে মানুষ ‘আইনজীবী’ এবং ‘অ্যাডভোকেট’- শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করে।
কালো কোট পরা প্রত্যেককেই আইনজীবী বা অ্যাডভোকেট বলেন অনেকে। তবে দুইজন কিন্তু এক নয়। আইন অনুসারে, উভয়ের মর্যাদা, কর্তব্য এবং ক্ষমতার মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, সকল অ্যাডভোকেটই আইনজীবী (Lawyer), কিন্তু সকল আইনজীবী অ্যাডভোকেট (Advocate) নন।
আইনজীবী (Lawyer) কারা?
সংজ্ঞা হিসাবে বলতে গেলে, যিনি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইনের ডিগ্রি ( LL.B) অর্জন করেছেন, তাকেই আইনজীবী বলা হয়।
যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ের আইনের পাঠ সম্পন্ন করলেই একজন ব্যক্তি ‘আইনজীবী’ হিসাবে গণ্য হন।
কাজের পরিধি:
আইনজীবী আইন বিষয়ে গভীর জ্ঞান রাখেন এবং মানুষকে আইনি পরামর্শ (Legal Advice) দিতে পারেন। আইনি দলিলপত্র যেমন- চুক্তিপত্র, উইল, নোটিস ইত্যাদি ড্রাফট বা তৈরি করতে পারেন। কিন্তু তিনি সরাসরি আদালতে গিয়ে কোনও মক্কেলের পক্ষে মামলা লড়তে বা সওয়াল-জবাব করতে পারেন না।
অ্যাডভোকেট (Advocate) কারা?
সংজ্ঞা অনুযায়ী, একজন আইনজীবী যখন কোনও সরকারি বা স্বীকৃত বার কাউন্সিল যেমন বার কাউন্সিল অব ইন্ডিয়া (Bar Council of India) থেকে লাইসেন্স পেয়ে নথিভুক্ত বা এনরোলড (Enrolled) হন, তখন তাকে অ্যাডভোকেট বলা হয়।
যোগ্যতা: আইনের ডিগ্রি অর্জনের পর বার কাউন্সিলের পরীক্ষায় পাস করে আদালতে প্র্যাকটিস করার আনুষ্ঠানিক অনুমতি বা লাইসেন্স পেতে হয়।
কাজের পরিধি:
একজন অ্যাডভোকেটের আদালতের সামনে দাঁড়িয়ে মক্কেলের পক্ষে মামলা পরিচালনা ও যুক্তি উপস্থাপনের আইনি অধিকার আছে। তিনি একজন আইনজীবীর সমস্ত কাজ অর্থাৎ পরামর্শ দেওয়া, ড্রাফ্ট যেমন করতে পারেন, তার পাশাপাশি সরাসরি আদালতে বিচারকের সামনে সওয়াল-জবাব করতে পারেন।
সহজে বলতে গেলে, একজন আইনজীবীর কাজ হল, আইনি পরামর্শ দেওয়া এবং আইনি নথি তৈরি করা। অ্যাডভোকেটের কাজ, আদালতে প্রতিনিধিত্ব করা ও মক্কেলের পক্ষে লড়াই করা।