KMC: UC দিয়েও কেন ত্রাণসামগ্রী দেওয়া হয়নি উপভোক্তাদের? তদন্তের নির্দেশ কলকাতা পৌরনিগমের কমিশনারের

Kolkata Municipal Corporation Relief Material Probe: কয়েদিন আগেই পৌরনিগমের লক্ষ লক্ষ নীল ও সবুজ বালতি পাওয়া গিয়েছিল দক্ষিণ কলকাতার বেহালা ১১৬ নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড সংলগ্ন একটি কোম্পানির পরিত্যক্ত জমি থেকে। স্থানীয় বাসিন্দারা ওই জমির ভিতরে বিপুল পরিমাণ বালতি মজুত অবস্থায় দেখতে পেয়েছিলেন। ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ তোলে বিজেপি।

KMC: UC দিয়েও কেন ত্রাণসামগ্রী দেওয়া হয়নি উপভোক্তাদের? তদন্তের নির্দেশ কলকাতা পৌরনিগমের কমিশনারের
কী বললেন স্মিতা পাণ্ডে?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 16, 2026 | 3:08 PM

কলকাতা: কোথাও কোনও কোম্পানির পরিত্যক্ত জমিতে পড়ে পৌরনিগমের লক্ষ লক্ষ বালতি। কোথাও ওয়ার্ড অফিস বা নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ত্রিপল। এই নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পৌরনিগমের কমিশনার স্মিতা পাণ্ডে। বিদায়ী বোর্ডের কাউন্সিলরদের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। স্মিতা পাণ্ডে জানালেন, যেখানে যেখানে পাওয়া যাবে, সেইমতো ব্যবস্থা নেওয়া হবে।

শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং নেতাদের অফিস থেকে উদ্ধার হচ্ছে ত্রাণসামগ্রী। বিপর্যয় মোকাবিলার কারণে এই সামগ্রীগুলি দেওয়ার কথা থাকলেও সেগুলি রেখে দেওয়া হয়েছিল। এই নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন পৌরনিগমের কমিশনার স্মিতা পাণ্ডে। খতিয়ে দেখা হবে প্রত্যেক কাউন্সিলরের ভূমিকা। সূত্রের খবর কমিশনারের দফতরের থেকে দেওয়া হয়েছে অডিটের নির্দেশ।

কী বললেন স্মিতা পাণ্ডে?

মঙ্গলবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূর্তিতে মাল্যদান করতে এসে পৌরনিগমের কমিশনার বললেন, “বিপর্যয় মোকাবিলায় সামগ্রীগুলি বণ্টন করার পর কাউন্সিলররা আগে ইউটিলাইজেশন সার্টিফিকেট (UC) দিতেন। জানিয়ে দিতেন, আমরা উপভোক্তাদের ত্রাণসামগ্রী দিয়েছি। এবার দেখা যাচ্ছে, ইউসি দেওয়ার পরও ত্রাণ সামগ্রী উপভোক্তাদের দেওয়া হয়নি। সেটা রাখা আছে। যে কারণে আমি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। তদন্ত হবে। কেন এগুলো রয়ে গিয়েছিল, কেন এগুলো ব্যবহার হয়নি এবং ওয়ার্ড অফিসগুলো কী কারণে ব্যবহার হচ্ছে, সেগুলো দেখার নির্দেশ দেওয়া হয়েছে।” খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “যেখানে যেখানে পাওয়া যাবে, সেইমতো ব্যবস্থা নেওয়া হবে।”

কয়েদিন আগেই পৌরনিগমের লক্ষ লক্ষ নীল ও সবুজ বালতি পাওয়া গিয়েছিল দক্ষিণ কলকাতার বেহালা ১১৬ নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড সংলগ্ন একটি কোম্পানির পরিত্যক্ত জমি থেকে। স্থানীয় বাসিন্দারা ওই জমির ভিতরে বিপুল পরিমাণ বালতি মজুত অবস্থায় দেখতে পেয়েছিলেন। ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ তোলে বিজেপি।

Follow Us