
কলকাতা: শুভেন্দু-সরকারের (CM Suvendu Adhikari) আমলে রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana 2026)। জুন মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তিন হাজার টাকা। এদিকে, বিজেপি সরকার বেকার যুবদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) প্রকল্পের ঘোষণা করেছে। তবে, এখনও পর্যন্ত তা রাজ্যে চালু হয়নি। অক্টোবরে চালু হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এরই মধ্যে অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভিড় বাড়ছে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের। অনেকে বলছেন, যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদনের জন্য আগেভাগেই সার্টিফিকেট (Degree Certificate) সংগ্রহ করতে শুরু করেছেন যুবরা।
জানা গিয়েছে, যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য নথি হিসেবে ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন। যদিও, কী কী নথি প্রয়োজন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার। তবে, অনেকে মনে করছেন, আবেদনে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আগের থেকেই ডিগ্রি সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাখার কাজ শুরু করে দিয়েছেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। জানা গিয়েছে, মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের লাইন বাড়ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফে ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহের নিয়মাবলিও প্রকাশ করা হয়েছে।
যদিও, কলকাতা বিশ্ববিদ্য়ালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বর্ধমান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়গুলিতে কী নিয়ম, তা সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকেই জানা যাবে।
আবেদনের সঙ্গে যে নথিগুলি জমা দিতে হবে, সেগুলি হল
যুবশক্তি ভরসা কার্ড নিয়ে যুবদের মধ্যে উন্মাদনা বেড়েছে। তবে, এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অনলাইন আবেদন পোর্টালও খোলা হয়নি। অর্থাৎ, বর্তমানে যুবশক্তি ভরসা কার্ডের জন্য কোনও আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে আবেদন শুরু হলে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই অনেক শিক্ষিত বেকার যুবরা আগেভাগে প্রয়োজনীয় শিক্ষাগত নথি সংগ্রহ করে রাখছেন।