India vs West Indies t20 Series: বিরাটকে নিয়ে এ বার একটু থামুন, আর্জি রোহিতের

Rohit Sharma: রোহিত বলছেন, 'যাবতীয় বিতর্ক মিডিয়াই শুরু করেছে। যদি মিডিয়া এই ইস্যুতে থামে, তা হলে বিরাট ভালো থাকবে। সব কিছু সামলাতে অসুবিধা হবে না। এটুকু বলতে পারি, বিরাট মানসিক ভাবে দারুণ জায়গায় আছে।'

India vs West Indies t20 Series: বিরাটকে নিয়ে এ বার একটু থামুন, আর্জি রোহিতের
প্রাক্তন অধিনায়কের পাশে বর্তমান অধিনায়ক। Pics Courtesy: Twitter

| Edited By: Prantik Deb

Feb 15, 2022 | 4:00 PM

কলকাতা: ক্যাপ্টেন্সি বিতর্ক যতই বিরাট কোহলি (Virat Kohli) বনাম রোহিত শর্মা (Rohit Sharma) হয়ে যাক, ভারতীয় টিমের অধিনায়ক কিন্তু টিমের সেরা ব্যাটসম্যানের পাশে দাঁড়াচ্ছেন। এতেই শেষ নয়, ফর্মে না থাকা বিরাটকে ‘একা’ থাকতে দেওয়ার আর্জিও জানাচ্ছেন মিডিয়ার কাছে। প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেনকে নিয়ে প্রচারমাধ্যমের উত্তুঙ্গ আগ্রহ, সমালোচনা যে কিছুটা হলেও ছাপ ফেলছে, রোহিতের কথা শুনে মনে হতেই পারে। আর সেই কারণেই তিনি মিডিয়াকে থেমে থাকার অনুরোধ জানালেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (India vs West Indies) শুরু হচ্ছে বুধবার। তার আগে মঙ্গলবার প্রেস মিটে নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন রোহিত। অধিনায়ক হিসেবে তিনি যে বিরাটের পাশেই থাকবেন, তাও স্পষ্ট।

রোহিত প্রেস মিটে বলেছেন, ‘আমার মনে হয় যাবতীয় বিতর্ক মিডিয়াই শুরু করেছে। যদি মিডিয়া এই ইস্যুতে থামে, তা হলে বিরাট ভালো থাকবে। সব কিছু সামলাতে অসুবিধা হবে না। এটুকু বলতে পারি, বিরাট মানসিক ভাবে দারুণ জায়গায় আছে। গত ১০ বছর ও আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কেউ যখন দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে, খুব ভালো করে জানে চাপ কী ভাবে সামলাতে হয়। পুরো ব্যাপারটাই মিডিয়ার তরফে শুরু হয়েছে। যদি মিডিয়া এ বার থামে, তা হলে সব নিয়ন্ত্রণে চলে আসবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের নতুন নেতা হয়েছিলেন রোহিত। তারপর পুরো সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয়েছে তাঁকে। তার পর থেকেই বিরাটের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন রোহিত। ক্যারিবিয়ান টিমের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে বিরাট ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন। ৮, ১৮ ও ০ করেছিলেন তিনটে ম্যাচে। এই ওয়ান ডে সিরিজেই প্রথম রোহিতের ক্যাপ্টেন্সিতে খেলতে নামেন বিরাট। তিনি কেন ফর্মে নেই, তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টিমকে হোয়াইটওয়াশ করার পর রোহিত মিডিয়ার উদ্দেশে বলেছিলেন, ‘কী মনে হয়, বিরাটের কি আত্মবিশ্বাস প্রয়োজন? কী বলতে চাইছেন আপনারা? সেঞ্চুরি করতে না পারাটা একটা ব্যাপার। কিন্তু এটা ভুলে গেলে চলবে না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও কিন্তু তিন ম্যাচে দুটো হাফসেঞ্চুরি করেছিল। আমি কোনও ভুলত্রুটি দেখতে পাচ্ছি না ওর। আর সেই কারণেই বিরাটকে নিয়ে টিম ম্যানেডমেন্টও খুব একটা চিন্তায় নেই।’

 

আরও পড়ুন : IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্স স্বল্পমেয়াদী লক্ষ্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিতে বিশ্বাসী, বলছেন নীতা আম্বানি

Loading...
Unable to load recommendations.
Follow Us