
ধরুন রবিবার সকালে হঠাৎ বাড়িতে অতিথি আগমন। একেই দুপুরবেলা তায় আবার রবিবার, সুতরাং নারায়ণ সেবা না করলে যে গৃহস্থের অকল্যাণ হয়। ভুলে যাবেন না ‘অতিথি নারায়ণ’। কিন্তু কী রাঁধবেন? বাড়িতে কিছুই যে নেই। চিন্তা করবেন না, চাল আর মুরগীর মাংস থাকলেই হবে। ঠিকই ভাবছেন, চটপট বানিয়ে ফেলুন বিরিয়ানি। ভয় পাবেন না, বেশিক্ষণ লাগবে না। হাতে মাত্র ৩০টা মিনিট থাকলেই হল। এই পদ্ধতিতে ৩০ মিনিটেই তৈরি হয়ে জাবে সুস্বাদু বিরিয়ানি। কী ভাবে? দেখে নিন।
উপকরণ
বাসমতি চাল – চায়ের কাপের ২ কাপ
মুরগীর মাংস – ৪ পিস (লেগ পিস হলে ভাল)
পেঁয়াজ – ২টি মাঝারি সাইজের
টমেটো কুঁচি – ২-৩টি মাঝারি সাইজের
আদা-রসুন বাটা – ২ চা চামচ
কাঁচা লঙ্কা – ৩ থেকে ৪টি
টক দই – ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ
ধনে গুঁড়ো – ১/২ চা চামচ
বিরিয়ানি মশলা – ১/২ চা চামচ
জাফরান গুঁড়ো – এক চিমটে
দুধ – ১/২ কাপ
ঘি অথবা সাদা তেল – ২ চা চামচ
জল – ১/৪ কাপ
নুন – স্বাদ মতো
গোটা গরম মশলা – ছোট প্যাকেটের চার প্যাকেট। দেখে নিন, তার মধ্যে সব ধরনের উপকরণ মজুত আছে কিনা।
গোটা জিরা – ১/২ চা চামচ
লবঙ্গ – ২-৩টি
কালো গোলমরিচ – ২-৩টি
ছোট এলাচ – ২টি
বড় এলাচ – ২টি
দারচিনি – ১টা (১ ইঞ্চি লম্বা)
কাজুবাদাম – ৮-১০টি
বাদাম – ৮-১০টি
কিসমিস – ১০-১২টি
ধনেপাতা – ৮-১০টি
পেঁয়াজ বেরেস্তা – ৪-৬টির
প্রণালী
জাফরান দুধে ভিজিয়ে রেখে দিন। রান্না শুরু করার ৩০ মিনিট আগে চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখুন। রান্না শুরুর ঠিক আগে চালের অর্ধেক জল ছেঁকে নিন।
এবার চাল মাইক্রোভেনের বাটিতে রাখুন। মাপ মতো নুন আর চা চামচের এক চামচ ঘি দিন। মাইক্রোভেনের পাত্র ঢেকে ৬-৮ মিনিট ‘মাইক্রো’ করুন।
অন্য পাত্রে বাকি ঘি গরম করে তাতে কাটা পেঁয়াজ, মাংসের টুকরো, স্বাদ মতো নুন, গোটা গরম মশলা, দুধ দিয়ে দিন। ৪ মিনিট ‘মাইক্রো’ করে টমেটো সস্ দিন। এবার খুব ভাল করে ৫-৬ মিনিট সব নেড়ে নিন।
এবার মাইক্রোভেনের বাটি থেকে অর্ধেক ভাত, মাংসের টুকরো, বিরিয়ানি মশলা, সাজানোর উপকরণ সব দিয়ে দিন। নিয়ে একসঙ্গে ৪-৫ মিনিট মাইক্রো করে ৬-৭ মিনিট রেখে দিন।
ব্যস তৈরি আপনার গরমা গরম চিকেন বিরিয়ানি। এবার সুন্দর করে অতিথির সামনে সাজিয়ে পরিবেশন করুন। ১০০তে ১০০ পেতে বাধ্য।