Toxic Foods in Fridge: ফ্রিজে রাখলেই বিষাক্ত হতে পারে এই ৫ খাবার!

Foods not to Refrigerate: বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার ফ্রিজে রাখা একেবারেই অনুচিত। এগুলো ফ্রিজের নিম্ন তাপমাত্রা ও আর্দ্রতার সংস্পর্শে এলে নাকি রাসায়নিক বিক্রিয়া ঘটে ক্ষতিকর উপাদানে পরিণত হতে পারে, যা শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ!

Toxic Foods in Fridge: ফ্রিজে রাখলেই বিষাক্ত হতে পারে এই ৫ খাবার!

|

Sep 23, 2026 | 7:51 PM

খাবার টাটকা রাখতে এবং পচে যাওয়ার হাত থেকে বাঁচাতে আমাদের প্রথম ভরসা ফ্রিজ। রান্না করা খাবার থেকে শুরু করে কাঁচা আনাজ—সবই আমরা নির্বিচারে তুলে রাখি রেফ্রিজারেটরে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার ফ্রিজে রাখা একেবারেই অনুচিত। এগুলো ফ্রিজের নিম্ন তাপমাত্রা ও আর্দ্রতার সংস্পর্শে এলে নাকি রাসায়নিক বিক্রিয়া ঘটে ক্ষতিকর উপাদানে পরিণত হতে পারে, যা শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ!

কী কী ভুলেও ফ্রিজে রাখবেন না?

১) রসুন ফ্রিজে রাখলে আর্দ্রতার কারণে দ্রুত ছাতা বা ফাঙ্গাস ধরে যায় এবং তা ভেতর থেকে অংকুরিত হতে শুরু করে। ফ্রিজের ভেতর রসুনের স্বাদে বদল আসে এবং এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা বাড়ে, যা পেটের নানা সমস্যা তৈরি করতে পারে।

২) ফ্রিজে আর্দ্রতা বেশি থাকায় পেঁয়াজ খুব দ্রুত নরম হয়ে যায় এবং তাতে ফাঙ্গাস ধরে। বিশেষ করে কাটা পেঁয়াজ ফ্রিজে রাখলে তা বাতাসের ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত শুষে নেয়। বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজ সব সময় ঘরের সাধারণ তাপমাত্রায় ও বাতাস চলাচল করে এমন শুকনো জায়গায় রাখা উচিত।

৩) আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ বা শ্বেতসার থাকে। আলু ফ্রিজে রাখলে এই স্টার্চ দ্রুত শর্র্করা বা চিনিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে এই আলু উচ্চ তাপমাত্রায় রান্না করলে বা ভাজলে ‘অ্যাক্রিলামাইড’ (Acrylamide) নামক এক ধরনের রাসায়নিক যৌগ তৈরি হয়, যা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়।

৪)আর্দ্র পরিবেশে আদা খুব দ্রুত পচে যায় এবং এর গায়ে এক ধরনের ফাঙ্গাস জমে। এই ফাঙ্গাসযুক্ত আদা গ্রহণ করলে যকৃৎ ও কিডনির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আদা সব সময় শুকনো জায়গায় রাখা শ্রেয়।

৫) মধু ফ্রিজে রাখলে বিষাক্ত না হলেও এর প্রাকৃতিক গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঠান্ডায় মধু জমাট বেঁধে দানাদার ও স্ফটিকের মতো হয়ে যায়, যা এর আসল ঘনত্ব ও স্বাদ নষ্ট করে। মধু সাধারণ তাপমাত্রাতেই বহুকাল ভালো থাকে।

খাবার ফ্রেশ রাখা ভালো অভ্যাস, তবে কোন খাবার কীভাবে সংরক্ষণ করতে হয় তা জানা জরুরি। কাঁচা রসুন, পেঁয়াজ বা আলু কোনওদিনই ফ্রিজে রাখা উচিত নয়। এগুলি ঝুড়িতে করে ঘরের শুকনো ও ছায়াযুক্ত স্থানে রাখাই স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে রান্নার উপকরণের সঠিক সংরক্ষণ পদ্ধতি মেনে চলা অত্যন্ত প্রয়োজন।

Loading...
Unable to load recommendations.
Follow Us