Vastu Tips: হাতে টাকা টিকতেই চায় না? বাড়িতে পাখি রাখলে আসবে লক্ষ্মী! জেনে নিন উপায়

Vastu Shastra: টাকা আসলেই সঙ্গে সঙ্গে খতম! এমন সময় যে কেউ যে সমস্যায় পড়বেন, তা বলাই বাহুল্য। এ বার জেনে নিন বাস্তুশাস্ত্রের এমন এক টিপস, যা মেনে চললে হাতে আসবে টাকা, বাড়িতে আসবে মা লক্ষ্মী।

Vastu Tips: হাতে টাকা টিকতেই চায় না? বাড়িতে পাখি রাখলে আসবে লক্ষ্মী! জেনে নিন উপায়
হাতে টাকা টিকতেই চায় না? বাড়িতে পাখি রাখলে আসবে লক্ষ্মী! জেনে নিন উপায়Image Credit source: Pinterest, Freepik

Aug 24, 2025 | 2:48 PM

টাকা আসলেই সঙ্গে সঙ্গে খতম! এমন সময় যে কেউ যে সমস্যায় পড়বেন, তা বলাই বাহুল্য। এ বার জেনে নিন বাস্তুশাস্ত্রের এমন এক টিপস, যা মেনে চললে হাতে আসবে টাকা, বাড়িতে আসবে মা লক্ষ্মী। আসলে এর যোগ রয়েছে পাখির সঙ্গে। বাড়িতে পোষ্য হিসেবে পশু-পাখি রাখতে ভালবাসেন অনেকে। নানা রকম পাখি বাড়িতে রাখা একদিকে যেমন শুভ, ঠিক তেমনই বেশ কয়েকটি পাখির ছবিও যদি কেউ বাড়িতে রাখেন তা হলে ভাল ফল মেলে। বাস্তুশাস্ত্রে তেমন তিনটি পাখির ছবি উল্লেখ রয়েছে, যা দিয়ে বাড়ি সাজালে লক্ষ্মী দেবীর আশীর্বাদে উপচে পড়বে টাকা।

বাস্তুশাস্ত্র বলছে কোনও বাড়িতে যদি দীর্ঘদিন ধরে বা নিয়মিত আর্থিক সমস্যা দেখা, তা হলে সেখানে কিছু পাখির ছবি টাঙালে উপকার পাওয়া যাবে। এর ফলে বাড়ির পরিবেশও ভাল হবে। এ বার সবচেয়ে বড় প্রশ্ন হল হাতে অর্থ যেন টেকে, তার জন্য কোন পাখির ছবি রাখবেন বাড়িতে? 

  • ময়ূরের ছবি – বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে রাখা অত্যন্ত শুভ। এতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। সেই ছবিকে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও ধরা হয়। এ ছাড়া কোনও বাড়িতে বাস্তু দোষ থাকলে, তা দূর করতে ময়ূরের ছবি রাখা ভাল। বাড়ির পূর্ব দিকে এই ছবি রাখতে হবে।
  • নীলকণ্ঠ পাখির ছবি – বাস্তুশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তি যদি বাড়িতে নীলকণ্ঠ পাখির ছবি টাঙান, তা হলে সেটিকে শুভ বলে মনে করা হয়। এমনটা করলে সেই বাড়ির সুখ ও সমৃদ্ধি বাড়ে। একইসঙ্গে সেখানে থাকা ব্যক্তিদের মানসিক চাপ কমে, জীবন থেকে নেতিবাচকতা দূর হয়।
  • কাল্পনিক ফিনিক্স পাখির ছবি – যে কারও বাড়িতে এই ছবি রাখা শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে এই ছবি রাখা হয় যে বাড়িতে, সেখানে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।

বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

Follow Us