Curly Hair Care Tips: কোঁকরানো চুল সামলাতে গিয়ে নাজেহাল! এটা করুন

Curly Hair Care: কোঁকড়ানো চুলের যত্ন নেওয়া নিয়ে চিন্তায় আছেন? সঠিক শ্যাম্পু, কন্ডিশনার আর সহজ কিছু স্টাইলিংয়ের মাধ্যমে কীভাবে চুল সুন্দর রাখবেন? এই কায়দাগুলো শিখে নিলেই সমস্যায় পড়বেন না। কী কী লাগবে?

Curly Hair Care Tips: কোঁকরানো চুল সামলাতে গিয়ে নাজেহাল! এটা করুন
কী কী করবেন?Image Credit source: Free pik

Aug 18, 2026 | 3:32 PM

কোঁকড়ানো চুল (Curly Hair) সামলাতে গিয়ে কি রোজ সকালে যুদ্ধ করতে হয়? আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে মাঝেই হয়তো মনে হয়, ইশ! যদি চুলটা একটু সোজা হত! কিন্তু সত্যি বলতে কী, কোঁকড়ানো চুলের কদরই আলাদা। সমস্যা হল, অনেকেই এর সঠিক যত্ন নিতে জানেন না। অনেকেই চুলের জট আর শুষ্কভাব দূর করতে গিয়ে এমন কিছু ভুল করেন, যাতে চুলের বারোটা বাজে। অনেকেরই হয়তো ভুল প্রোডাক্ট ব্যবহার করে চুলের দফারফা হয়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কোঁকড়ানো চুলের মূল ম্যাজিক লুকিয়ে আছে এর সঠিক আর্দ্রতা ধরে রাখার মধ্যে। আসুন, জেনে নিই খুব সহজে কীভাবে এই চুলের যত্ন নেবেন।

চুলের ধরন বুঝুন

সবার আগে নিজের চুলকে বুঝতে হবে। সবার কোঁকড়ানো চুল কিন্তু এক রকম নয়। আপনার চুলে যদি হালকা ঢেউ খেলানো ভাব থাকে, তবে হালকা হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন। আর যদি চুল খুব বেশি কোঁকড়ানো হয়, তবে ভারী হেয়ার ক্রিম বা কন্ডিশনার লাগাতে হবে। এতে চুলের আর্দ্রতা সুন্দরভাবে বজায় থাকবে।

স্টাইল করার সহজ উপায়

স্টাইল করার ক্ষেত্রেও রয়েছে কিছু মজার কায়দা।

বাটি পদ্ধতি (Bowl Method): একটি বাটিতে জল আর কন্ডিশনার মিশিয়ে তাতে চুল ডুবিয়ে হালকা হাতে স্ক্রাঞ্চ (চাপ দেওয়া) করতে পারেন।

আঙুলের জাদুতে স্টাইলিং: হাতে প্রোডাক্ট নিয়ে আঙুল দিয়ে চিরুনি করার মতো করে চুলে লাগাতে পারেন। এতে চুলের প্রতিটি অংশে সমানভাবে ক্রিম পৌঁছায়।

রোজকার রুটিন কেমন হবে?

শ্যাম্পু: সপ্তাহে দু-তিনবারের বেশি শ্যাম্পু করবেন না। আর অবশ্যই সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করবেন।

কন্ডিশনিং: প্রতিবার চুল ধোয়ার পর কন্ডিশনার লাগানো মাস্ট! সপ্তাহে অন্তত একদিন ডিপ কন্ডিশনিং করতে ভুলবেন না।

সঠিক সময়ে প্রোডাক্ট ব্যবহার: অনেকেই শুকনো চুলে ক্রিম বা জেল লাগান। এই ভুল কখনও করবেন না! চুল ভেজা অবস্থাতেই লিভ-ইন কন্ডিশনার বা কার্ল ক্রিম লাগাতে হবে।

রাতের যত্ন: রাতে ঘুমানোর সময়েও চাই বিশেষ যত্ন। সুতির বালিশের কভারের বদলে সাটিন বা সিল্কের টুপি (বোনেট) ব্যবহার করতে পারেন। চুলটা মাথার ওপরে হালকা করে বেঁধে শুতে গেলে সকালে উঠে আর জট পাকানো চুল দেখতে হবে না।

ফ্রিজ নিয়ে কোনও চিন্তা নেই

অনেকেই ভাবেন, চুলের এই ফোলাভাব বা ফ্রিজ বোধহয় খুব খারাপ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা! এই ফ্রিজই কিন্তু আপনার চুলে একটা সুন্দর ভলিউম এনে দেয়। তাই ফ্রিজের সঙ্গে অকারণে লড়াই না করে, বরং চুলের গঠন বুঝে তাকে ময়েশ্চারাইজ করুন। দেখবেন, আপনার কোঁকড়ানো চুলই সকলের নজর কেড়ে নিয়েছে!

Loading...
Unable to load recommendations.
Follow Us