Chicken Recipe: মুরগী আর পোস্তর এই অভিনব পদ খেয়েছেন কখনও?

Chicken Recipe: পোস্ত দিয়ে মুরগীর মাংস খেয়েছেন কখনও? না হলে একবার এই পদ বাড়িতে রান্না করে দেখুন। ভাত বা রুটি যেটাই পছন্দ হোক না কেন, এই পদ সঙ্গে থাকলে খাওয়ার আনন্দ হয়ে যাবে দ্বিগুণ।

Chicken Recipe: মুরগী আর পোস্তর এই অভিনব পদ খেয়েছেন কখনও?
প্রথমে চিকেনের পিসগুলি ভাল করে ধুয়ে নিন। এবার টক দই, লেবুর রস-সহ সব মশলা গুঁড়ো দিয়ে ভাল করে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করা চিকেন অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন

Aug 08, 2024 | 4:54 PM

ঘটি বাড়ির খাওয়া দাওয়া মানেই পোস্তর ঘনঘটা। তা সে যতই দাম হোক না কেন! পোস্ত বড়া, আলু পোস্ত আহাঃ, নাম শুনলেই যেন জল আসে জিভ। শুধু নিরামিষ নয়, আছে রুই পোস্তর মতো আমিষ পদ। তবে পোস্ত দিয়ে মুরগীর মাংস খেয়েছেন কখনও? না হলে একবার এই পদ বাড়িতে রান্না করে দেখুন। ভাত বা রুটি যেটাই পছন্দ হোক না কেন, এই পদ সঙ্গে থাকলে খাওয়ার আনন্দ হয়ে যাবে দ্বিগুণ।

উপকরণ

মুরগি – ৭৫০ গ্রাম, মাঝারি সাইজের টুকরো করে কাটা

পোস্ত দানা – ৬ চা চামচ

রসুন – ৬ কোয়া

আদা – ১ ইঞ্চি

কাঁচা লঙ্কা – ৪টে

পেঁয়াজ – ২টো মাঝারি সাইজের কুঁচি করে কাটা

টমেটো – ১টা মাঝারি সাইজের ছোট করে কাটা

লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ

সরষের তেল – ৪ চা চামচ

নুন – স্বাদ মতো

তেজপাতা – ১টা

লবঙ্গ – ৪টে

ছোট এলাচ – ৪টে

দারচিনি – ১ ইঞ্চি

মৌরি – ১ চা চামচ

লেবুর রস – ১ চা চামচ

আদা বাটা – ২ চা চামচ

রসুন বাটা – ২ চা চামচ

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

সরষের তেল – ১ চা চামচ

প্রণালী

মাংস ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার বাটা পেঁয়াজ, রসুন, আদা, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন।

পোস্ত অল্প জলে ভিজিয়ে রাখুন একটুক্ষণ। কিছুক্ষণ পরে লবঙ্গ, আদা, কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

কড়াইয়ে সরষের তেল গরম করে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, মৌরি দিয়ে দিন। তারপর গন্ধ বেরোলে কুঁচো পেঁয়াজ মিশিয়ে পুরো মশলাটা ভাজতে থাকুন, যতক্ষণ না সোনালি রঙ হচ্ছে। ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো আর রসুনের টুকরোগুলো মেশান।

একটু রসুন আর পেঁয়াজের কাঁচা ভাব কাটলে আগে তৈরি রাখা পোস্ত বাটার পেস্টটা মিশিয়ে দিন। গরম মশলা ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। বেশ কিছুক্ষণ ভাল করে কষান।

এবার তার মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। সঙ্গে স্বাদ মতো নুন ও প্রয়োজন মতো গরম জল ঢেলে দিন। কড়াই ঢাকা দিয়ে ভাল করে ফোটান। মাংস ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন।

ব্যস এবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করুন। বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। নতুন পদ রান্না করে নিতে পারেন উৎসবের দিনে বাড়িতে অতিথি এলেও।

Follow Us