যেটা মাস্ক সেটাই স্ক্রাব! কোরিয়ান মহিলাদের স্বচ্ছ ত্বকের এই রহস্য লুকিয়ে আপনার হেঁশেলে

Korean exfoliation mask: কাচের মতো স্বচ্ছ ত্বক পেতে গেলে কোরিয়ান ফেসওয়াশ বা ফেসপ্যাক যথেষ্ট নয়। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি। আর এক্ষেত্রে ফেসওয়াশ, ফেসপ্যাকের পাশাপাশি ফেস স্ক্রাবও ব্যবহার করতে হবে। কোরিয়ান ফেস স্ক্রাবও আপনি বাজারে পেয়ে যাবেন। কিন্তু আপনি চাইলে বাড়িতেও সেটা বানাতে পারেন খুব সহজে। 

যেটা মাস্ক সেটাই স্ক্রাব! কোরিয়ান মহিলাদের স্বচ্ছ ত্বকের এই রহস্য লুকিয়ে আপনার হেঁশেলে

| Edited By: megha

Jan 09, 2024 | 1:49 PM

বিশ্বের বড় বড় প্রসাধনী সংস্থাও আজকাল কোরিয়ান বিউটি টিপসের সাহায্য নিচ্ছে। বিশ্বজুড়ে কোরিয়ান বিউটির রমরমা। বাঙালির স্কিন কেয়ার রুটিনেও থাকছে কোরিয়ান স্টাইলে তৈরি ফেসওয়াশ। উদ্দেশ একটাই কোরিয়ান মহিলাদের মতো ত্বক পাওয়া। কাচের মতো স্বচ্ছ ত্বক পেতে গেলে কোরিয়ান ফেসওয়াশ বা ফেসপ্যাক যথেষ্ট নয়। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি। আর এক্ষেত্রে ফেসওয়াশ, ফেসপ্যাকের পাশাপাশি ফেস স্ক্রাবও ব্যবহার করতে হবে। কোরিয়ান ফেস স্ক্রাবও আপনি বাজারে পেয়ে যাবেন। কিন্তু আপনি চাইলে বাড়িতেও সেটা বানাতে পারেন খুব সহজে। কোরিয়ান স্টাইলে আপনি এক্সফোলিয়েটিং মাস্ক বানিয়ে নিতে পারেন।

এক্সফোলিয়েটিং মাস্ক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:

কফি: কফি ত্বক থেকে মৃত কোষ দুর করতে এবং ত্বককে মসৃণ করে তুলতে সাহায্য করে।

চিনি:  চিনি খেলে তা ত্বকের জন্য উপকারী নয়। কিন্তু আপনি যদি মুখে চিনি মাখেন, তাহলে এটি আপনাকে মসৃণ ত্বক এনে দেবে। চিনি ত্বকের উপর রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে।

নারকেল তেল: নারকেল তেলের মধ্যে ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে। এই প্রাকৃতিক উপাদানটি ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে।

মধু: মধুর মধ্যে অ্যান্টিব্যাকেটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

এসেনশিয়াল অয়েল: এসেনশিয়াল অয়েল আপনার এক্সফোলিয়েটিং মাস্কে সুগন্ধী করে তোলে। পাশাপাশি ত্বকে অতিরিক্ত উপকারিতা প্রদান করে।

যেভাবে এক্সফোলিয়েটিং মাস্ক বানাবেন-

২ চামচ কফির সঙ্গে ১ চামচ চিনি, ১ চামচ নারকেল তেল এবং ১ চামচ মধু মিশিয়ে নিন। এবার এতে ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। তৈরি এক্সফোলিয়েটিং মাস্ক।

যেভাবে মুখে এক্সফোলিয়েটিং মাস্ক মাখবেন-

প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের উপর জমে থাকা তেল, ময়লা পরিষ্কার হয়ে যাবে। এরপর এই এক্সফোলিয়েটিং মাস্ক মুখে ভাল করে লাগিয়ে নিন। এবার সার্কু‌লার মোশনে ত্বকের উপর মালিশ করুন। এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর সাধারন জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই এক্সফোলিয়েটিং মাস্ক আপনার ত্বককে প্রাকৃতিক উপায়ে এক্সফোলিয়েট করবে এবং কোরিয়ান মহিলাদের মতো স্বচ্ছ ত্বক এনে দেবে।

Follow Us