Aadhaar Updates Alert: এই কয়েকটি ছোট্ট ভুলের জন্য আপনার KYC,ব্যাঙ্ক পরিষেবা এবং সরকারি সুবিধা পেতে দেরি হতে পারে, সতর্ক থাকুন

Aadhar Updates: মোবাইল লিংক করা আধার কার্ডের সব থেকে গুরুত্ব পূর্ণ কাজের মধ্যে একটি। মোবাইল নম্বরের প্রয়োজন হয় ওটিপি-র জন্য। ফলে OTP না এলে কিছু সমস্যা হতে পারে। প্রথমত, আধার ডাউনলোডে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, যাবতীয় তথ্য আপডেট করতে অসুবিধায় পড়তে হতে পারে, KYC পরিষেবার সম্পূর্ণ করতে সমস্যা হতে পারে, সরকারি প্রকল্পের সমস্যা হতে পারে। তাই মোবাইল নম্বর আপডেট থাকা জরুরি।

Aadhaar Updates Alert: এই কয়েকটি ছোট্ট ভুলের জন্য আপনার KYC,ব্যাঙ্ক পরিষেবা এবং সরকারি সুবিধা পেতে দেরি হতে পারে, সতর্ক থাকুন
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

Aug 29, 2026 | 8:26 PM

আধার এখন অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্কিং,মোবাইল সিম যাচাইকরণ,আয়কর পরিষেবা, এলপিজি ভর্তুকি,ইপিএফও,প্যান লিঙ্কিং এবং বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ব্যবহৃত হয়। তবে, অনেকের আধার তথ্য পুরোনো বা ভুল থাকার কারণে কয়েকটি পরিষেবাগুলি পেতে দেরী হয়। সেই কারণে আধার সম্পর্কিত কয়েকটি ভুল আপনার এড়িয়ে চলতে হবে।

1. মোবাইল লিংক করা আধার কার্ডের সব থেকে গুরুত্ব পূর্ণ কাজের মধ্যে একটি। মোবাইল নম্বরের প্রয়োজন হয় ওটিপি-র জন্য। ফলে OTP না এলে কিছু সমস্যা হতে পারে। প্রথমত, আধার ডাউনলোডে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, যাবতীয় তথ্য আপডেট করতে অসুবিধায় পড়তে হতে পারে, KYC পরিষেবার সম্পূর্ণ করতে সমস্যা হতে পারে, সরকারি প্রকল্পের সমস্যা হতে পারে। তাই মোবাইল নম্বর আপডেট থাকা জরুরি।

2.নথিতে তথ্যের অমিল-গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন-আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্টে আপনার নাম একই হওয়া উচিত। এমনকী ছোট বানান ভুলও সমস্যায় ফেলতে পারে।

3.জন্ম তারিখ ও সাল ভুল- জন্মতারিখ ভুলভাল লিখলে বিভিন্ন সরকারি প্রকল্প, পাসপোর্ট, প্যান কার্ডের পরিষেবা, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে অসুবিধা এমনকী পেনশন পেতেও সমস্যা হতে পারে।

4.নতুন ঠিকানা আপডেট না হওয়া- নতুন বাড়ি কিনলে বা অন্যত্র চলে গেলে সেই ঠিকানা আধারে আপডেট করতে হবে। পুরোনো ঠিকানার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে,চিঠিপত্র গ্রহণে বা ঠিকানা যাচাই করতে সমস্যা হতে পারে।

5.বাল আধারে শিশুদের জন্য বায়োমেট্রিক উপেক্ষা করা-UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী, আধার-এর জন্য নথিভুক্ত শিশুদের নির্দিষ্ট বয়সে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক করতে হবে। অভিভাবদের খেয়াল রাখা উচিত।

6.ই-আধার ডাউনলোড না করা-আধার কার্ডের ডিজিটাল সংস্করণও বৈধ। মূল আধার কার্ড না থাকলে আপনার ফোন বা ল্যাপটপে একটি ই-আধার কার্ড সেভ করে রাখুন, অনেক সাহায্য হবে।

7.অসতর্কভাবে আধার নম্বর শেয়ার করা-অপরিচিত ব্যক্তি বা সংস্থার সঙ্গে আধার কার্ডের ফটোকপি শেয়ার করা থেকে বিরত থাকুন। শুধুমাত্র প্রয়োজন হলেই আধার শেয়ার করুন। সম্পূর্ণ আধার নম্বরের প্রয়োজন না হলে দেবেন না।

8.বড় ধরনের পরিবর্তনের পর আধার আপডেট না করা-বিয়ের পর নাম পরিবর্তন,ঠিকানা পরিবর্তন,মোবাইল নম্বর পরিবর্তন এগুলো না করলে সমস্যা হতে পারে।

9.নিয়মিত আধার সম্পর্কিত তথ্য যাচাই না করা-অনেকেই আধারে দেওয়া তথ্য যাচাই না করেই বছরের পর বছর ধরে তা ব্যবহার করতে থাকেন। অবশ্যই যাবতীয় তথ্য দেওয়া নিয়ে

 

Loading...
Unable to load recommendations.
Follow Us