Silica gel packet hacks: জুতোর বাক্সের এই জিনিস বাঁচাবে হাজার হাজার টাকা, কীভাবে?

Silica gel packets reuse: নতুন জুতো, ইলেক্ট্রনিক জিনিস কেনাকাটার পর বাক্সে পাওয়া সিলিকা জেলের প্যাকেট ফেলে না দিয়ে কীভাবে ঘরের নানা জিনিস স্যাঁতসেঁতে ভাব ও ক্ষতি থেকে বাঁচাবেন, দেখে নিন তার সহজ সমাধান।

Silica gel packet hacks: জুতোর বাক্সের এই জিনিস বাঁচাবে হাজার হাজার টাকা, কীভাবে?
কী কী করবেন?Image Credit source: Thomas J Peterson/Photodisc/Getty images

Jul 21, 2026 | 4:16 PM

নতুন জুতো, ব্যাগ কিংবা ইলেকট্রনিক ডিভাইসের বাক্স খুললেই মেলে ছোট এক পুটুলি। উপরে লেখা ‘সিলিকা জেল’ (Silica Gel) আর সঙ্গে ‘খাবেন না’ সতর্কবার্তা। কোনও কাজে লাগবে না ভেবে এটি অনেকেই সোজা ডাস্টবিনে ফেলে দেন। অথচ এই ছোট জিনিসটি দিয়েই আলমারির স্যাঁতসেঁতে ভাব কাটানো থেকে বহুমূল্য জামাকাপড় ও গ্যাজেট বাঁচানো যায়।

বিশেষজ্ঞ কারিনা টোনারের মতে, ঘরের নানা জিনিস দীর্ঘদিন ভালো রাখতে সিলিকা জেল দারুণ কাজ দেয়। এটি বাতাস থেকে দ্রুত আর্দ্রতা শুষে নেয়। ফলে বন্ধ জায়গায় ছাতা পড়ে না বা বাজে গন্ধ ছাড়ে না।

কীভাবে কাজে লাগাবেন এই প্যাকেট?

ড্রয়ার ও বাথরুম শুষ্ক রাখা: বন্ধ ড্রয়ারে একধরনের চটচটে ভাব তৈরি হয়। সেখানে কয়েকটি প্যাকেট রেখে দিলে তা আর্দ্রতা শুষে নেয়। বাথরুমের ক্যাবিনেটেও এটি খুব ভালো কাজ করে।

টুলবক্সে মরচে পড়া আটকানো: লোহা বা ধাতুর তৈরি সরঞ্জাম আর্দ্রতার সংস্পর্শে এলে মরচে ধরে। টুলবক্সে সিলিকা জেল রাখলে হাওয়া শুকনো থাকে এবং মরচে পড়ে না।

উৎসবের সাজ সরঞ্জাম রক্ষা: কৃত্রিম ফুল বা আলোর মালা সারা বছর বাক্সে বন্ধ থাকলে নষ্ট হয়ে যেতে পারে। ব্যাগে সিলিকা জেল রাখলে জিনিসপত্র একদম নতুন থাকে।

ডিভাইস সুরক্ষিত রাখা: ক্যামেরা, চার্জার বা অন্যান্য সংবেদনশীল গ্যাজেট ভিজে হাওয়া থেকে বাঁচাতে এই প্যাকেটগুলো বেশ উপকারী।

পোশাকের সোঁদা গন্ধ দূর: ট্রাঙ্ক বা আলমারিতে জামাকাপড় অনেক দিন থাকলে বাজে গন্ধ হয়। কাপড়ের ভাঁজে সিলিকা জেল রাখলে জামাকাপড় একদম শুকনো ও তরতাজা থাকে।

তবে সিলিকা জেল পুরো ভিজে গেলে কাজ করা বন্ধ করে দেয়। তাই নির্দিষ্ট সময় পর পুরনো প্যাকেট বদলে ফেলা দরকার। অবহেলায় ফেলে দেওয়া সামান্য এই জিনিসটিই আপনার মূল্যবান অনেক সামগ্রী সুরক্ষিত রাখতে পারে, আর বাঁচাতে পারে হাজার হাজার টাকা।

Follow Us