Mirror Cleaning Hacks: আয়নায় টিপের আঠার দাগ! খবরের কাগজ দিয়ে এই কাজটা করে ফেলুন

Easy cleaning tips: আয়নায় টিপের জেদি আঠা, জলের দাগ কিংবা বাষ্পের ঘোলাটে ভাব নিয়ে নাজেহাল? দামি ক্লিনার ছাড়াই পুরনো খবরের কাগজ ও রান্নাঘরের সাধারণ জিনিস দিয়েই আয়না করে তুলুন এক্কেবারে ঝকঝকে। রইল টিপস। কী কী করবেন?

Mirror Cleaning Hacks: আয়নায় টিপের আঠার দাগ! খবরের কাগজ দিয়ে এই কাজটা করে ফেলুন
কী কী করবেন?

Aug 28, 2026 | 12:09 PM

আয়না পরিষ্কার (Mirror Cleaning) করতে গিয়ে প্রায়ই বেশ ঝামেলায় পড়তে হয়। সাজগোজের পর আয়নায় টিপ সেঁটে রাখা অনেকেরই পুরনো অভ্যাস। কিন্তু সেই টিপ তোলার পর আঠার দাগ যেন কিছুতেই উঠতে চায় না। আবার স্নানের পর বাথরুমের আয়নায় বাষ্প জমে মুখ দেখাই দায় হয়ে যায়। জলের ছিটে আর হাতের আঙুলের ছোপ পড়ে পুরো কাচটাই নোংরা দেখায়। দামি ক্লিনার কিনেও অনেক সময় কাচের সেই পুরনো জেল্লা ফেরে না। অথচ রান্নাঘরের সাধারণ কিছু জিনিস দিয়েই আয়না একদম নতুনের মতো ঝকঝকে করে তোলা সম্ভব।

কী কী করবেন?

ভিনিগার
একটি বোতলে সমান মাপে জল আর সাদা ভিনিগার মিশিয়ে নিতে হবে। এবার আয়নার ওপর সেই মিশ্রণ স্প্রে করে নরম সুতির বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ওপর থেকে নিচে মুছে নিন। ভিনিগারের অ্যাসিড কাচের সব তেলতেলে ভাব আর দাগ নিমেষে দূর করে দেয়।

খবরের কাগজ
অনেকেরই হয়তো জানা নেই, আয়না পরিষ্কারে পুরনো খবরের কাগজ দারুণ কাজ করে। কাগজের মধ্যে থাকা কালি কাচের ওপর বাড়তি উজ্জ্বলতা এনে দেয়। সামান্য তরল সাবান বা ভিনিগার জল আয়নায় ছিটিয়ে, একটি খবরের কাগজ গোল পাকিয়ে মুছে নিতে হবে। কাচে কোনও দাগ থাকবে না।

স্পিরিট বা অ্যালকোহল
টিপের শক্ত আঠা সহজে উঠতে না চাইলে সামান্য তুলোয় একটু রাবিং অ্যালকোহল বা স্পিরিট নিয়ে দাগের ওপর গোল করে ঘষুন। আঠা নরম হয়ে সঙ্গে সঙ্গে উঠে যাবে। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কাচ হবে এক্কেবারে পরিষ্কার।

বেকিং সোডা ও লেবুর রস
জলের জেদি দাগ তুলতে বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে দাগের জায়গায় লাগিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ভেজা কাপড় দিয়ে মুছে শুকনো কাপড়ে মুছে নিন। এ ছাড়া সমপরিমাণ পাতিলেবুর রস ও জল মিশিয়ে কাচে স্প্রে করলেও দারুণ কাজ হয়।

বাষ্প জমা আটকাবেন কীভাবে?
স্নানের আগে আয়নায় খুব সামান্য সাবান ঘষে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে বাষ্পের কারণে কাচ আর ঘোলাটে হবে না। সঙ্গে বাথরুমের এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখলে আর্দ্রতা দ্রুত কমে যায়। নিয়মিত এই সহজ উপায়গুলো মানলে ঘরের আয়না সবসময় নতুনের মতো চকচক করবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us