
নুন (Salt) ছাড়া রান্নার স্বাদ ভাবাই যায় না। ডাল থেকে তরকারি, আলুভাজা থেকে বিরিয়ানি, খাবারের স্বাদ ঠিকঠাক করতে নুনের জুড়ি মেলা ভার। কিন্তু আপনি কি জানেন, স্বাদের চক্করে পড়ে প্রতিদিন নিজের অজান্তেই কতটা বিষ শরীরে ঢোকাচ্ছেন? চিপস, চানাচুর, আচার আর ফাস্টফুডের হাত ধরে প্রতিদিন যে পরিমাণ নুন আমাদের পেটে যাচ্ছে, তা শরীরের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। গবেষকেরা বলছেন, এই অতিরিক্ত নুন খাওয়ার অভ্যাসই কিন্তু সাইলেন্ট কিলারের মতো কাজ করছে।
জানেন কেন পাতে বেশি নুন মানেই শরীরের দফারফা?
নুন বা সোডিয়াম আমাদের শরীরের জন্য জরুরি, তবে তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। মার্কিন স্বাস্থ্য সংস্থা ‘মেডলাইনপ্লাস’ (MedlinePlus)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত সোডিয়াম রক্তে মিশলে তা ধমনীর ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। এর ফলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা হু হু করে বাড়ে। আর প্রেশার বাড়া মানেই হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনি বিকল হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাওয়া। অথচ আমরা অনেকেই বুঝতে পারি না যে রান্নার বাইরেও প্যাকেটজাত খাবার থেকে কতটা সোডিয়াম আমাদের শরীরে ঢুকছে।
দৈনিক কতটা নুন খাওয়া উচিত?
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, একজন সুস্থ মানুষের সারাদিনে এক চা চামচের বেশি নুন খাওয়া একেবারেই উচিত নয়। পরিমাপের হিসেবে যা প্রায় ২,৩০০ মিলিগ্রাম সোডিয়ামের সমান। তবে যাঁদের ইতিমধ্যেই হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ বা কিডনির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই মাত্রা আরও অনেক কম হওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ ছাড়া তাঁদের নুনের পরিমাপ ঠিক করা বিপজ্জনক হতে পারে।
জিভের স্বাদ বজায় রেখেও নুন খাওয়ার পরিমাণ কমানো সম্ভব। তার জন্য কিছু অভ্যাস বদলে ফেলা জরুরি: