Fake Cinnamon: বাজারে দেদার বিকোচ্ছে নকল দারচিনি! লিভার বাঁচাতে আসল-নকল চেনার কায়দাটা শিখে নিন

Cassia vs Ceylon Cinnamon: রান্নার স্বাদ বাড়াতে দারচিনির জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি, বাজার থেকে যে দারচিনি কিনছেন তা আসল তো? নকল দারচিনি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। জেনে নিন আসল চেনার সহজ উপায়।

Fake Cinnamon: বাজারে দেদার বিকোচ্ছে নকল দারচিনি! লিভার বাঁচাতে আসল-নকল চেনার কায়দাটা শিখে নিন
কীভাবে চিনবেন?Image Credit source: Free pik

Aug 18, 2026 | 1:31 PM

দারচিনি (Cinnamon) আমাদের রোজকার রান্নার খুব চেনা মশলা। বাঙালির রান্নাঘরের এক অন্যতম মশলা হল এই দারচিনি। মাংস হোক বা পায়েস, একটু মশলা না দিলে যেন স্বাদ একেবারেই খোলে না। কিন্তু আপনি বাজার থেকে টাকা দিয়ে যা কিনছেন, তা কি সত্যিই আসল? নাকি আসল ভেবে নকল মশলা কিনে নিজের ও পরিবারের বড় বিপদ ডেকে আনছেন? একটু খেয়াল করলেই দেখবেন, বাজারে আসল দারচিনির বদলে দেদার বিকোচ্ছে ‘ক্যাসিয়া’ নামের এক ধরনের গাছের ছাল। দেখতে প্রায় একই রকম হলেও, এই নকল মশলা কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

কেন বিপজ্জনক এই ক্যাসিয়া?

গবেষণা বলছে, নকল দারচিনি বা ক্যাসিয়াতে ‘কুমারিন’ নামের এক ধরনের উপাদান অনেক বেশি মাত্রায় থাকে। আপনি যদি রোজ এই নকল ছাল রান্নায় বা চায়ে দিয়ে খান, তবে ধীরে ধীরে আপনার লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। আসল দারচিনি, যাকে ‘সিলন দারচিনি’ বলা হয়, তাতে এই কুমারিনের পরিমাণ থাকে খুবই কম। তাই শরীর সুস্থ রাখতে আসল ও নকলের তফাত বোঝা খুব দরকার।

আসল আর নকল চিনবেন কীভাবে?

পার্থক্য বোঝা খুব একটা কঠিন নয়। দোকানে গিয়ে কেনার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন:

স্তর ও পুরুত্ব: আসল দারচিনির ছাল খুব পাতলা হয়। ভালো করে দেখলে বুঝবেন, এর ভিতরে অনেকগুলো পাতলা স্তর গোল করে পেঁচানো থাকে। অন্যদিকে, নকল বা ক্যাসিয়ার ছাল বেশ মোটা, শক্ত এবং খসখসে হয়। এতে এত সূক্ষ্ম স্তর থাকে না।

ভাঙার উপায়: আসল মশলা হাত দিয়ে খুব সহজেই ভেঙে ফেলা যায়। এটি ওজনেও অনেক হালকা হয়। কিন্তু নকল মশলা ভাঙতে বেশ কষ্ট হয় এবং এটি বেশ ভারী হয়।

স্বাদ ও গন্ধ: আসল মশলার গন্ধ খুব মিষ্টি আর সুন্দর হয়। চায়ে দিলে হালকা মিষ্টি স্বাদ পাওয়া যায়। কিন্তু নকলটার গন্ধ বেশ কড়া বা ঝাঁঝালো হয়।

গুঁড়ো মশলা এড়িয়ে চলুন

বাজার থেকে আগে থেকে প্যাকেট করা গুঁড়ো দারচিনি না কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ, গুঁড়ো করা থাকলে তার মধ্যে কোনও ভেজাল বা ক্যাসিয়া মেশানো আছে কি না, তা খালি চোখে ধরা প্রায় অসম্ভব। তাই সব সময় গোটা মশলা কিনুন। প্রয়োজন মতো বাড়িতেই তা গুঁড়ো করে নেওয়াই সবচেয়ে ভালো।

কীভাবে রাখবেন?

মশলার গুণমান ঠিক রাখতে একটি পরিষ্কার এয়ারটাইট কৌটোয় এটি ভরে রাখুন। কৌটো কখনও স্যাঁতসেঁতে জায়গায়, জলের বেসিনের কাছে বা গ্যাসের আশেপাশে রাখবেন না। আর্দ্রতা লাগলে মশলার গুণ নষ্ট হয়ে যায়। বার করে নেওয়ার পর কৌটোর মুখ সঙ্গে সঙ্গে শক্ত করে আটকে দিন।

Loading...
Unable to load recommendations.
Follow Us