Healthy Foods: থাকবে না আয়রনের ঘাটতি, এই সব স্বাস্থ্যকর খাবারেই পূর্ণ হবে হিমোগ্লোবিনের ট্যাঙ্ক

Iron Rich Food: শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হল আয়রন। এই আয়রনের ঘাটতি মেটাতে রোজকারের তালিকায় রাখতে পারেন আমলা বা আমলকী। এই সময় বাজারে অনেক আমলকী পাওয়া যাচ্ছে। অনেকেই আমলকী স্লাইস করে কেটে নুন, লঙ্কাগুঁড়ো মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। এছাড়াও আমলকীর জুস বানিয়ে খেতে পারেন

Healthy Foods: থাকবে না আয়রনের ঘাটতি, এই সব স্বাস্থ্যকর খাবারেই পূর্ণ হবে হিমোগ্লোবিনের ট্যাঙ্ক
রোজ রাতে যা কিছু খাবেন

Feb 21, 2024 | 2:01 PM

শরীর থাকলে সমস্যা আসবেই। আপনার কি শ্বাস নিতে কষ্ট হয়, হাত পা ঠান্ডা হয়ে আসছে? প্রায়শই মাথা ঘোরাচ্ছে, তাহলে কিন্তু সাবধান। সব কিছু সাধারণ ভাবে নেবেন না কিংবা হেলাফেলা করবেন না। এতে নিজেরই ক্ষতি। শরীরে যদি রক্তের ঘাটতি হয় তাহলেও কিন্তু হতে পারে এই সমস্যা। মূলত মেয়েদের শরীরেই আয়রনের ঘাটতি বেশি দেখা দেয়। আয়রন শরীরে অক্সিজেন সরবরাহ করে, সেই সঙ্গে শরীরে হিমোগ্লোবিন উৎপাদনেও তা সাহায্য করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শরীরে যদি আয়রনের ঘাটতি হয় তাহলে সেখান থেকে একাধিক সমস্যা হতে পারে। আয়রনের ঘাটতির কারণে অ্যানিমিয়ার মত রোগের প্রকোপে পড়তে হয়। আয়রনের ঘাটতি মেটাতে নিজেকেই ব্যবস্থা নিতে হবে। ওষুধ তো আছেই সেই সঙ্গে খাবারে জোর দিন। রোজকার খাবারে এই সব খাবার থাকলে শরীর ভাল থাকবে আর রক্তেরও ঘাটতি হবে না।

শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হল আয়রন। এই আয়রনের ঘাটতি মেটাতে রোজকারের তালিকায় রাখতে পারেন আমলা বা আমলকী। এই সময় বাজারে অনেক আমলকী পাওয়া যাচ্ছে। অনেকেই আমলকী স্লাইস করে কেটে নুন, লঙ্কাগুঁড়ো মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। এছাড়াও আমলকীর জুস বানিয়ে খেতে পারেন। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আমলকীর আচার, মোরব্বা তৈরি করে রাখতে পারেন। আমলকী শুকনো করে গুঁড়ো বানিয় রেখে দিন। রোজ সকালে তা জলের সঙ্গে মিশিয়ে খান। এতে শরীর যেমন অ্যান্টিঅক্সিডেন্ট পাবে তেমনই রক্তের ঘাটতিও থাকবে না।

কিশমিশও খুব ভাল। কিশমিশের মধ্যে থাকে তামা, ভিটামিন যা শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। কিশমিশ চিবিয়েও খেতে পারেন। এছাড়াও কিশমিশ আগের রাতে একগ্লাস জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে তা খালিপেটে ছেঁকে নিয়ে খান। এতেও শরীর ভাল থাকবে। আর নিয়মিত ভাবে কিশমিশ খেলে শরীরে পুষ্টির ঘাটতিও মেটে।

অনেকেই রাতে দুধের সঙ্গে গুড় খান। তবে খেজুর গুড় খেলে কিন্তু চলবে না। চিনিও একেবারে বাদ দিন। দুধের সঙ্গে পাটালি গুড় মিশিয়ে খান। পাটালি গুড়ে থাকে আয়রন যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে। রোজকার আয়রনের চাহিদা পূরণ করে শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে

Follow Us