Extreme Heat Alert: কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিট স্ট্রোক হতে পারে?

How to Identify Heat Stroke: গ্রীষ্মকালে আমাদের রোজকার কিছু ভুল অভ্যাস আবার এই হিট স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যেমন, গরমে শরীর থেকে প্রচুর জল ঘাম হয়ে বেরিয়ে গেলেও পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার ফলে শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে পড়ে।

Extreme Heat Alert: কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিট স্ট্রোক হতে পারে?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

May 27, 2026 | 9:10 PM

কলকাতা: তীব্র দাবদহে পুড়ছে দোটা দেশে। মৌসম ভবনের তরফে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে একাধিক রাজ্যে। ভয়ঙ্কর এই গরমে শরীরের যত্ন না নিলেই যে  ‘হিট স্ট্রোক’-এর মতো বিপজ্জনক পরিস্থিতির শিকার হতে হবে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরা বলছেন, বাইরের আচ্ছাদন যেমন ছাতা, প্রয়োজনীয় পোশাকের দরকার তো আছেই সঙ্গে শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। 

বিশেষজ্ঞরা বলছেন, ‘হিট স্ট্রোক’-এর মতো বিপজ্জনক পরিস্থিতিতে শরীর নিজের তাপমাত্রা আর নিয়ন্ত্রণ করতে পারে না। সঠিক সময়ে নজর না দিলে মস্তিষ্ক, কিডনি এবং হার্টের মতো শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলি বিকল হয়ে যেতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা রোদে কায়িক পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। 

গ্রীষ্মকালে আমাদের রোজকার কিছু ভুল অভ্যাস আবার এই হিট স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যেমন, গরমে শরীর থেকে প্রচুর জল ঘাম হয়ে বেরিয়ে গেলেও পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার ফলে শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যায়। এছাড়া খালি পেটে বাড়ি থেকে বের হওয়া, দুপুরের তীব্র রোদে দীর্ঘক্ষণ থাকা বা খুব বেশি পরিশ্রমের কাজ করলেও শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। অনেকে এই গরমেও ভারী বা আঁটসাঁট পোশাক পরেন, যা শরীরকে ঠান্ডা হতে বাধা দেয়। আবার রোদ থেকে ফিরেই সঙ্গে সঙ্গে খুব ঠান্ডা জল বা বরফ দেওয়া পানীয় খেলে শরীরের ভেতরের তাপমাত্রার ভারসাম্য মুহূর্তেই বিগড়ে যায়। তাতেও বাড়ে বিপদ। 

তবে হিট স্ট্রোক হওয়ার আগে শরীরে কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা যায়। সেগুলো কখনওই অবহেলা করা ঠিক নয়। প্রাথমিক লক্ষণ হিসেবে শরীরে তীব্র জ্বর জ্বর ভাব, মাথা ঘোরা, চরম ক্লান্তি, মাথাব্যথা এবং বমি বমি ভাব দেখা দিতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে আক্রান্ত ব্যক্তির মধ্যে মানসিক বিভ্রান্তিও তৈরি হয়। কথা জড়িয়ে যাওয়া, শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা যায়। বিশেষ করে যদি বুক ধড়ফড়ানি হঠাৎ বেড়ে যায়, আচমকা ঘাম হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কিংবা রোগী অজ্ঞান হয়ে পড়েন, তবে বুঝতে হবে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তখন সময় নষ্ট না করে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

Follow Us