Salad Recipe to Loss Weight: পুজোর আগে দেহের বাড়তি মেদ ঝরাতে ভরসা রাখুন এই দুই স্যালাডে

Salad Recipe to Loss Weight: এই সময় বাড়ির বাইরের হাবিজাবি ফাস্ট ফুড খাবার একদম খাওয়া চলবে না। কিন্তু তাহলে খাবেন কী? বিশেষ করে টিফিনে বা কী নেবেন? ভরসা রাখুন স্যালাডে। তবেই বাজিমাত। রইল দুটি রেসিপি।

Salad Recipe to Loss Weight: পুজোর আগে দেহের বাড়তি মেদ ঝরাতে ভরসা রাখুন এই দুই স্যালাডে

Aug 15, 2024 | 8:33 PM

সামনেই পুজো, সুতরাং তার আগেই ঝরিয়ে ফেলতে হবে শরীরের যত বাড়তি মেদ। এই সময় বাড়ির বাইরের হাবিজাবি ফাস্ট ফুড খাবার একদম খাওয়া চলবে না। কিন্তু তাহলে খাবেন কী? বিশেষ করে টিফিনে বা কী নেবেন? ভরসা রাখুন স্যালাডে। তবেই বাজিমাত। রইল দুটি রেসিপি।

স্পিনাচ, টুনা ও রেড পটেটো স্যালাড

উপকরণ –

টুনা মাছ ২০০ গ্রাম

স্লাইস করে কাটা রসুন ও কাঁচালঙ্কা ১ টেবিল চামচ

পালং শাক ২০০ গ্রাম

রাঙা আলু ২টো বড়

স্লাইস করে কাটা টমেটো ও ১টা বড় পেঁয়াজ

লেবুর রস স্বাদ মতো

অলিভ অয়েল ১ টেবিল চামচ

বিট নুন স্বাদ মতো

প্রণালী –

প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিন। একটা ননস্টিক প্যানে পালং শাক নেড়েচেড়ে নিয়ে তাতে রসুন, কাঁচালঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভাপিয়ে নিতে হবে। এর পরে মাছ স্যতে করতে হবে দু–তিন মিনিটের জন্য। পরে বাকি উপকরণ ভাল করে মিশিয়ে নিলেই তৈরি স্যালাড।

চিকেন পিনহুইলস ইন লিফি স্যালাড

স্যালাডে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন চিকেন পিনহুইলস ইন লিফি স্যালাড।

উপকরণ –

স্লাইস করে কাটা মুরগীর মাংস (ব্রেস্ট-এর পিস হলে ভাল) ৩০০ গ্রাম

পেস্টো ২ টেবিল চামচ

ফ্যাট ফ্রি ক্রিম চিজ ৪-৫ টেবিল চামচ

চিজ স্লাইস ৬-৭টি

গোল মরিচ ১ চা চামচ

লেটুস ১০০ গ্রাম

স্লাইস করে কাটা টমেটো এক কাপ

স্লাইস করে কাটা পেঁয়াজ কাপ

অলিভ অয়েল ১ টেবিল চামচ

নুন স্বাদ মতো

টর্টিলা প্রয়োজন অনুযায়ী

প্রণালী –

প্রথমে নুন, লেবু, গোলমরিচ দিয়ে মুরগীর মাংস ম্যারিনেট করে রেখে দিন। এর পরে মাংসে পেস্টো, ক্রিম, দিয়ে ভাল করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ওই পেস্ট এ বার টর্টিলাতে ভাল করে স্প্রেড করে নিয়ে তাতে স্লাইস করা টমেটো, পেঁয়াজ, চিজ দিতে হবে। এর পরে সেগুলি রোল করতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। ফয়েল খুলে ছোট ছোট আকারে রোলটি কেটে নিলেই তৈরি চিকেন পিনহুইল। স্যালাড আলাদা করে তৈরি করে পিনহুইলগুলি মিশিয়ে দিতে হবে। ব্যস তৈরি আপনার হেলদি স্যালাড।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us