Aadhaar-PAN Updates: বাড়ি বদলানোর পর কীভাবে সহজে নাম ও ঠিকানা পরিবর্তন করবেন

Aadhaar-PAN: বায়োমেট্রিক এবং জনসংখ্যাগত যাচাইকরণের পর 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI) ১২-সংখ্যার আধার নম্বরটি দেয়। অন্যদিকে, আর্থিক লেনদেন এবং কর-সংক্রান্ত কাজকর্মের জন্য প্যান বাধ্যতামূলক। এই নথিগুলিতে কোনও অমিল বা পুরোনো তথ্য থাকলে আবেদন বাতিল বা নিয়ম-কানুন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

Aadhaar-PAN Updates: বাড়ি বদলানোর পর কীভাবে সহজে নাম ও ঠিকানা পরিবর্তন করবেন
কীভাবে বদলাবেন প্যান আধারImage Credit source: Tv9 Bangla

Aug 27, 2026 | 9:12 AM

নতুন বাড়ি কিনলে বা নিজের ঠিকানা বদল করলে আধার কার্ড ও প্যান কার্ড আপডেট করতে হয়। ঠিকানা বদল করতে হয়, এটা অপরিহার্য অংশ। বর্তমানে,ভারতে আধার এবং প্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির মধ্যে অন্যতম। বায়োমেট্রিক এবং জনসংখ্যাগত যাচাইকরণের পর ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI) ১২-সংখ্যার আধার নম্বরটি দেয়। অন্যদিকে, আর্থিক লেনদেন এবং কর-সংক্রান্ত কাজকর্মের জন্য প্যান বাধ্যতামূলক। এই নথিগুলিতে কোনও অমিল বা পুরোনো তথ্য থাকলে আবেদন বাতিল বা নিয়ম-কানুন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

সেই কারণে জেনে নিন কীভাবে দ্রুততার সঙ্গে আধার ও প্যান আপডেট করা যায়

সমস্যা কখন হতে পারে?
যদি আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ ভুল থাকে তাহলে আপনাকে কয়েকটি সমস্যা পড়তে হতে পারে।

ক) ব্যাঙ্কে KYC ভেরিফিকেশনের সময় সমস্যা

খ) ITR বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের সময় সমস্যা দেখা দিতে পারে

গ) ভর্তুকি, পেনশন বা সরকারি কোনও প্রকল্পের সুবিধায় সমস্যা হতে পারে

ঘ)তথ্য ভুল থাকলে সরকারি আবেদনপত্র প্রত্যাখ্যান হতে পারে

ঙ) আধার ও প্যানের সঙ্গে লিঙ্ক বাতিল হতে পারে

কীভাবে আপডেট করবেন প্যান কার্ড অনলাইনে?

ক) প্রথমে NSDL বা UTIITSL অফিশিয়াল সাইটে যান

খ) এরপর প্যান কার্ডে কোনও পরিবর্তন করবেন নাকি কোনও কারেকশন করার আছে সেটা সিলেক্ট করুন

গ) এরপর প্যান নম্বর, নিজের নাম, জন্মের সাল-তারিখ ও ই-মেইল আইডি দিন

ঘ) এরপর একটি টোকেন নম্বর আপনার জন্য আসবে

ঙ)এরপর যে ক্ষেত্রগুলো সংশোধন করতে চান,সেগুলো বেছে নিন এবং সঠিক তথ্য দিন

চ) এরপর আইডেনটিটি ও অ্যাডড্রেস প্রুফ আপলোড করুন

ছ) নির্ধারিত প্রক্রিয়াটির জন্য ফি দিন

জ)অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করুন

আধার কার্ডে অ্যাডড্রেস কীভাবে অনলাইনে আপডেট করবেন?

ক) UIDAI-এর ওয়েবসাইটে যান

খ) ‘MY Aadhaar’ সেকশন অপশনে যান

গ) এরপর আপডেট ডিটেল অপশনে ক্লিক করুন

ঘ) লগ ইন করুন আধার নম্বর দিয়ে

ঙ) এরপর OTP আসবে আপনার আধার রেজিস্ট্রার মোবাইল নম্বরে

চ) আধার আপডেট অপশনে যান

ছ) নতুন অ্যাডড্রেস ডিটেল লিখুন

জ) অ্যাডড্রেস প্রুফ আপলোড করুন

ঝ)এরপর পুরোটা পরে জমা দিন

আধার ও প্যানে নিজের ঠিকানা আপডেট করার পর নিশ্চিত করুন যে আপনি সঠিক তথ্য আপলোড করেছেন

বিদ্যুতের বিল বা জলের বিল
ট্যাক্সের রিসিপ্ট
পাসপোর্ট
ব্যাঙ্কের পাসবুক
রেশন কার্ড
ড্রাইভিং লাইসেন্স
ভোটার আইডি

 

Loading...
Unable to load recommendations.
Follow Us