AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kitchen Hacks: ছাঁকনি একেবারে নতুনের মতো ঝকঝকে করে ফেলুন এক মিনিটে, তিনটি উপায় জেনে নিন

Tea Strainer: প্রতিদিন চা ছাঁকতে ছাঁকতে চায়ের পাতা জমে ছাঁকনির ফাঁকগুলো বন্ধ হতে শুরু করে। সেগুলি বের করা মুস্কিল হয়ে যায়। অনেকেই পুরনো ছাঁকনি ফেলে দিয়ে নতুন কিনে নেন। তার কোনও প্রয়োজন নেই। একাধিক উপায়ে ছাঁকনি একেবারে ঝকঝকে করে ফেলা যায়।

Kitchen Hacks: ছাঁকনি একেবারে নতুনের মতো ঝকঝকে করে ফেলুন এক মিনিটে, তিনটি উপায় জেনে নিন
Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 02, 2026 | 7:53 PM
Share

প্রতিদিন আপনার রান্নাঘরে হাঁড়ি, কড়া, হাতা, খুন্তি যতটা প্রয়োজনীয়, ততটাই প্রয়োজনীয় একটা জিনিস হল ছাঁকনি। সকালে উঠেই চা ছাঁকতে কাজে লাগে এটি। শুধু কি চা! কখনও ছানা থেকে জল বের করতেও কাজে লাগানো হয় ছাঁকনি। কেউ ব্যবহার করেন প্লাস্টিকের ছাঁকনি, কেউ স্টিলের। তবে এই ছাঁকনি পরিষ্কার করা একটা ঝক্কির ব্য়াপার। এত সূক্ষ একটা জিনিস পরিষ্কার করবেন কীভাবে?

প্রতিদিন চা ছাঁকতে ছাঁকতে চায়ের পাতা জমে ছাঁকনির ফাঁকগুলো বন্ধ হতে শুরু করে। সেগুলি বের করা মুস্কিল হয়ে যায়। অনেকেই পুরনো ছাঁকনি ফেলে দিয়ে নতুন কিনে নেন। তার কোনও প্রয়োজন নেই। একাধিক উপায়ে ছাঁকনি একেবারে ঝকঝকে করে ফেলা যায়।

ছাঁকনি পরিষ্কার করার এই উপায়গুলি জেনে নিন:

১. বেকিং সোডা ও ভিনিগার ব্যবহার করুন। ফুটন্ত জলে, একটু ভিনিগার, বেকিং সোডা ও বাসন পরিষ্কার করার সাবান ঢেলে দিন। নোংরা ছাঁকনি তাতে ডুবিয়ে দিন। কিছুক্ষণ রাখার পর দেখবেন ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে।

২. দাঁত মাজার ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে পারেন। পুরনো ব্রাশ নিয়ে ছাঁকনির জালিতে ঘষতে থাকুন। একটু একটু করে ময়লা বেরিয়ে আসবে।

৩. স্টিলের ছাঁকনি হলে আরও সহজ একটা উপায় আছে। গ্যাসের ওভেনে লো ফ্লেমে আগুনের উপর ধরুন ছাঁকনিটা। ময়লা পুড়ে শুকনো হয়ে ঝরে যাবে। ছাঁকনি হয়ে যাবে একেবারে ঝকঝকে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা