Boneless Hilsa Fish: এভাবে ঘরেই সহজে ইলিশের কাঁটা ছাড়িয়ে Boneless করে ফেলুন

Fish Deboning Techniques: অনেক সময় ভুলবশত গলায় কাঁটা ফুটে বড় বিপত্তিও ঘটে যায়। তবে এখন আর রেস্তোরাঁর বোনলেস ইলিশের জন্য পকেটের টাকা খসাতে হবে না; খুব সহজ কিছু ঘরোয়া পদ্ধতিতেই কাঁচা বা সেদ্ধ মাছ থেকে সমস্ত কাঁটা বের করে ফেলা সম্ভব।

Boneless Hilsa Fish: এভাবে ঘরেই সহজে ইলিশের কাঁটা ছাড়িয়ে Boneless করে ফেলুন

|

Sep 15, 2026 | 7:17 PM

বাঙালির মৎস্যপ্রেমের শীর্ষে রয়েছে ইলিশ। সর্ষে ইলিশ, ভাপা কিংবা পাতুরি—এর স্বাদ ও সুবাসে মন ভরে যায় না এমন ভোজনরসিক খুঁজে পাওয়া ভার। তবে ইলিশের সেই স্বর্গীয় স্বাদের মাঝে একমাত্র বাধা হয়ে দাঁড়ায় এর অগণিত সরু কাঁটা। বিশেষ করে শিশু ও প্রবীণদের ইলিশ মাছ খাওয়াতে গিয়ে কালঘাম ছোটে বাড়ির গিন্নিদের। অনেক সময় ভুলবশত গলায় কাঁটা ফুটে বড় বিপত্তিও ঘটে যায়। তবে এখন আর রেস্তোরাঁর বোনলেস ইলিশের জন্য পকেটের টাকা খসাতে হবে না; খুব সহজ কিছু ঘরোয়া পদ্ধতিতেই কাঁচা বা সেদ্ধ মাছ থেকে সমস্ত কাঁটা বের করে ফেলা সম্ভব।

রেস্তোরাঁর মতো কাঁচা মাছ থেকেই কাঁটা ছাড়িয়ে নিতে চাইলে প্রয়োজন একটি ধারালো ছোট ছুরি (Paring Knife) এবং ধৈর্য।

প্রথমে ইলিশের গাদা এবং পেটির অংশ ছুড়ি দিয়ে সাবধানে আলাদা করে নিন। পেটির অংশের কাঁটা তুলনামূলক কম এবং তা সোজাসুজি থাকে, তাই পেটির ভেতরের পাতার মতো হালকা কাঁটাগুলো ছুড়ির ডগা দিয়ে নিচ থেকে ওপরের দিকে সামান্য চিরে টান দিলেই বেরিয়ে আসে।

গাদার পিসের ঠিক মাঝখানে যে প্রধান শক্ত কাঁটা বা শিরদাঁড়া থাকে, ছুড়ি দিয়ে তার চারপাশ সামান্য চিরে দিন। এরপর একটি পিনসেট (Tweezers) বা পরিষ্কার প্লাকার দিয়ে মাঝের কাঁটা ধরে টান মারলে তা সহজেই উঠে আসবে।

ইলিশের গাদার যে অংশে সবচেয়ে বেশি ওয়াই (Y) আকৃতির কাঁটা থাকে, সেই অংশটিতে হালকা করে ভি (V) আকৃতিতে ছুড়ি চালিয়ে সরু কাঁটার সারিটি একবারে টেনে বের করে আনা যায়।

যাঁরা কাঁচা মাছ কাটাকুটি করতে ভয় পান, তাঁদের জন্য এই ভাপা বা ভাপানো পদ্ধতিটি একদম নিখুঁত এবং সময়সাপেক্ষ নয়।

ইলিশের পেটি বা গাদার পিসগুলোতে সামান্য হলুদ, লবণ ও সামান্য জল দিয়ে একটি পাত্রে ঢেকে ৩ থেকে ৪ মিনিট ভাপিয়ে নিন। মাছ খুব বেশি সেদ্ধ করবেন না, শক্তভাব যেন থাকে।

ভাপানো মাছ সামান্য ঠান্ডা হলে বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে মাছের দুটি পিঠ আলতো করে ফাঁক করুন। দেখবেন মাঝের মূল কাঁটাটি একদম আলগা হয়ে এসেছে। সেটা এক টানে তুলে ফেলে দিন।

মাছের মাংসল অংশে আঙুল বুলিয়ে বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে আলতো চাপ দিলেই ওয়াই (Y) আকৃতির সরু কাঁটাগুলোর মাথা ভেসে উঠবে। পিনসেট বা পরিষ্কার হাতের সাহায্যে টেনে টেনে সেই সূক্ষ্ম কাঁটাগুলো বের করে আনুন।

এই সহজ পদ্ধতিতে ইলিশের কাঁটা ছাড়িয়ে নিলে সেই মাছ দিয়ে অনায়াসেই তৈরি করে ফেলা যায় লোভনীয় ‘বোনলেস ইলিশ ভাপা’, ‘ইলিশের কাটলেট’ কিংবা ‘ইলিশ পাতুরি’। কাঁটার ভয় ভুলে পরিবারের সবাই মিলে পাত পেড়ে ইলিশ খাওয়ার আনন্দ উপভোগ করুন নিশ্চিন্তে।

Loading...
Unable to load recommendations.
Follow Us