
ঘর বা রান্নাঘরে আরশোলার উপদ্রব কেবল অস্বস্তিকরই নয়, এটি টাইফয়েড বা ডায়রিয়ার মতো মারাত্মক রোগের জীবাণু ছড়ায়। ঘরোয়া ও প্রাকৃতিক কিছু সহজ উপায় নিয়ম মেনে চললে কোনও ক্ষতিকর রাসায়নিক ছাড়াই ঘর থেকে চিরতরে আরশোলা দূর করা সম্ভব। (Credit - Getty Images)

বোরিক অ্যাসিড আরশোলা তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী। সমপরিমাণ বোরিক অ্যাসিড, আটা ও সামান্য চিনি মিশিয়ে ছোট ছোট বল তৈরী করুন। এই বলগুলি ঘরের কোণে, আলমারির নিচে এবং রান্নাঘরের অন্ধকার জায়গায় রেখে দিলে আরশোলার উপদ্রব দ্রুত কমে যাবে। (Credit - Getty Images)

বেকিং সোডা ও চিনির মিশ্রণ আরশোলার আনাগোনার জায়গায় ছড়িয়ে দিন। চিনির মিষ্টি গন্ধ আরশোলাকে আকর্ষিত করবে ও বেকিং সোডা খাওয়ার ফলে তাদের পরিপাকতন্ত্র নষ্ট হয়ে যাবে। এটি পোষ্য ও শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও বেশ কার্যকরী ঘরোয়া উপায়। (Credit - Getty Images)

আরশোলা তেজপাতার তীব্র গন্ধ একদম সহ্য করতে পারে না। কয়েকটি শুকনো তেজপাতা গুঁড়ো করে রান্নাঘরের কোণে, সিঙ্কের নিচে ও ঘরের জানলার পাশে ছড়িয়ে রাখুন। এই গন্ধের কারণে আরশোলা আপনার ঘরে ঢুকবে না এবং ঘর ছেড়ে অনায়াসেই পালিয়ে যাবে। (Credit - Getty Images)

একটি পাত্রে জলের সঙ্গে এক চামচ গোলমরিচের গুঁড়ো, অর্ধেক পেঁয়াজ বাটা এবং একটি রসুন বাটা মিশিয়ে ফুটিয়ে নিন। জল ঠান্ডা হলে একটি স্প্রে বোতলে ভরে আরশোলার লুকোনোর জায়গায় স্প্রে করুন। এর ঝাঁঝালো গন্ধ আরশোলা তাড়াতে দারুন কাজ করে। (Credit - Getty Images)

আরশোলা মূলত খাবার ও নোংরা জায়গার সন্ধানে আসে। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে রান্নাঘরের স্ল্যাব ভাল করে মুছে নিন ও খাবারের কোনও অবশিষ্টাংশ খোলা রাখবেন না। ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং শুকনো রাখলে আরশোলার বংশবৃদ্ধি করার কোনও সুযোগ থাকে না। (Credit - Getty Images)

ঘরের দেয়ালের ফাটল, ড্রেন বা জলের পাইপের মুখ দিয়েই আরশোলা ঘরে প্রবেশ করে। সিমেন্ট বা পট্টি দ্য়ে দেয়ালের সব ফাটল বন্ধ করে দিন। রাতে ঘুমোনোর আগে বাথরুমে বা রান্নাঘরের সিন্কের ড্রেনের মুখে জালি বা ঢাকনা দিয়ে আটকে রাখা অত্যন্ত জরুরি। (Credit - Getty Images)

খোলা ডাস্টবিন হল আরশোলার প্রধান খাবারের উৎস। সবসময় ঢাকনাযুক্ত ডাস্টবিন ব্যবহার করুন এবং প্রতিদিন বাড়ির বাইরে ফেলার ব্যবস্থা করুন। ডাস্টবিনের চারপাশ নিয়মিত জীবনইনাশক দিয়ে পরিষ্কার রাখলে আরশোলা সেখানে বাসা বাঁধতে বা ডিম পাড়তে পারবে না। (Credit - Getty Images)