থ্রেডিং বা ওয়াক্সিংয়ের দরকার নেই, কোনও রকম ব্যথা ছাড়াই এই উপাদান দিয়ে মুখের রোম তুলুন

Rice Flour for Facial Hair Reduce: ফেসিয়াল হেয়ার বা মুখের অবাঞ্চিত রোম তুলতে চালের গুঁড়ির সাহায্য নিতে পারেন। চালের গুঁড়ি ত্বককে এক্সফোলিয়েট করে। মুখ থেকে সমস্ত মরা চামড়া তুলে দেয়। পাশাপাশি রোমের ফলিকলগুলোকে দুর্বল করে দেয়। এতে চুলের বৃদ্ধিও কমে যায়।

থ্রেডিং বা ওয়াক্সিংয়ের দরকার নেই, কোনও রকম ব্যথা ছাড়াই এই উপাদান দিয়ে মুখের রোম তুলুন

|

Feb 22, 2024 | 12:57 PM

মুখের অবাঞ্চিত রোম তুলতে কেউ সাহায্য নেন থ্রেডিংয়ের, আবার কেউ ওয়াক্সিংয়ের। ব্যথা এড়াতে অনেকেই ফেসিয়াল রেজ়ার ব্যবহার করেন। ফেসিয়াল রেজ়ার ব্যবহার করলে ব্যথা না পেলেও, ত্বক অমসৃণ হয়ে থাকে। তাছাড়া কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর ওয়াক্সিংয়ে ত্বকে র‍্যাশ বেরোনো সম্ভাবনা থাকে। এসব উপায়ে রোম না তুলে প্রাকৃতিক উপায়ের সাহায্য নিতে পারেন। ফেসিয়াল হেয়ার বা মুখের অবাঞ্চিত রোম তুলতে চালের গুঁড়ির সাহায্য নিতে পারেন। চালের গুঁড়ি ত্বককে এক্সফোলিয়েট করে। মুখ থেকে সমস্ত মরা চামড়া তুলে দেয়। পাশাপাশি রোমের ফলিকলগুলোকে দুর্বল করে দেয়। এতে চুলের বৃদ্ধিও কমে যায়। কিন্তু চালের গুঁড়ি দিয়ে কীভাবে ফেসিয়াল হেয়ার দূর করবেন? রইল টিপস।

চালের গুঁড়ি ও দুধের মাস্ক: ২ চামচ চালের গুঁড়ির সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এতে কয়েক ফোঁটা মধু বা গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। ত্বকের যে অংশ থেকে রোম তুলতে চান, সেখানে এই মিশ্রণটি লাগিয়ে নিন। এরপর সার্কুলার মোশনে ৫-১০ মিনিট ম্যাসাজ করুন। এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শেষে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই টোটকা কাজে লাগালে রোমের আধিক্য কমে যাবে।

চালের গুঁড়ি ও হলুদের মাস্ক: ২ চামচ চালের গুঁড়ির সঙ্গে ১ চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ঘন ফেসপ্যাক বানিয়ে ফেলুন। অবাঞ্চিত রোমের উপর এই মিশ্রণটি লাগান। ১৫-২০ মিনিট রেখে দিন। ফেসপ্যাক শুকিয়ে গেলে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বককে শুষ্কতার হাত থাকা বাঁচাতে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার মেখে নিন। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

চালের গুঁড়ি ও পেঁপের মাস্ক: অর্ধেক পাকা পেঁপে ম্যাশ করে নিন। এর সঙ্গে ২ চামচ চালের গুঁড়ি মিশিয়ে নিন। এবার এতে ১ চামচ মধু মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে মেখে ২০-৩০ মিনিট বসে থাকুন। পেঁপের এনজাইমগুলো কাজ করতে একটু বেশি সময় নেয়। এরপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করলেই মুখের অবাঞ্চিত রোম পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ত্বকে পাবেন প্রাকৃতিক জেল্লা।

Follow Us