Red Onion vs White Onion: লাল পেঁয়াজ না সাদা পেঁয়াজ, কোনটার পুষ্টিগুণ বেশি জানেন?

Health Benefits of Onion: লাল পেঁয়াজ (Red Onion) নাকি সাদা, বাজারের থলি হাতে নিয়ে এই দ্বিধায় পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। দুটোই তরকারির স্বাদ বাড়াতে সিদ্ধহস্ত, অথচ দেখতে আর স্বাদে একেবারে আলাদা। কিন্তু পুষ্টির লড়াইয়ে শেষ পর্যন্ত কোনটা এগিয়ে? উত্তরটা কিন্তু কেবল স্বাদে লুকিয়ে নেই, লুকিয়ে আছে এদের ভেতরের বেশ কিছু চমকপ্রদ গুণে।

Red Onion vs White Onion: লাল পেঁয়াজ না সাদা পেঁয়াজ, কোনটার পুষ্টিগুণ বেশি জানেন?
পার্থক্য কী?Image Credit source: Free pik

Jul 27, 2026 | 3:21 PM

লাল পেঁয়াজ (Red Onion) নাকি সাদা, বাজারের থলি হাতে নিয়ে এই দ্বিধায় পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। দুটোই তরকারির স্বাদ বাড়াতে সিদ্ধহস্ত, অথচ দেখতে আর স্বাদে একেবারে আলাদা। কিন্তু পুষ্টির লড়াইয়ে শেষ পর্যন্ত কোনটা এগিয়ে? উত্তরটা কিন্তু কেবল স্বাদে লুকিয়ে নেই, লুকিয়ে আছে এদের ভেতরের বেশ কিছু চমকপ্রদ গুণে।

প্রথমে আসা যাক আমাদের অতি পরিচিত লাল পেঁয়াজ (Red Onion)-এর কথায়। এর গাঢ় রঙের পেছনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে একাই লড়াই করতে পারে। লাল পেঁয়াজে মিলবে প্রচুর ‘কোয়ারসেটিন’ নামের এক বিশেষ ফ্ল্যাভোনয়েড। গবেষকদের মতে, এই উপাদানটি হৃদযন্ত্র সুস্থ রাখার পাশাপাশি রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল কমায়। নিয়মিত লাল পেঁয়াজ খেলে মুখ, পাকস্থলী ও কোলন ক্যানসারের মতো বেশ কিছু ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। এ ছাড়া এতে থাকা আয়রন শরীরের রক্তশূন্যতা দূর করতে দারুণ কাজ করে।

অন্যদিকে, যাদের ঝাঁজালো গন্ধ একদম পছন্দ নয়, তাদের প্রথম পছন্দ সাদা পেঁয়াজ (White Onion)। স্বাদে কিছুটা মিষ্টি আর হালকা হওয়ায় স্যালাডে কাঁচা খাওয়ার জন্য এটি একদম সেরা। মজার বিষয় হল, কাঁচা খাওয়া যায় বলেই রান্নার তাপে এর পুষ্টি নষ্ট হওয়ার ভয় থাকে না। ফলে শরীর সরাসরি পুরো অ্যান্টিঅক্সিডেন্টটাই শুষে নিতে পারে। তবে এর মূল ক্যারিশমা লুকিয়ে রয়েছে ওপরের পাতলা খোসার ঠিক নিচের স্তরগুলোতে, তাই খোসা ছাড়ানোর সময় বেশি স্তর ফেলে না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাদা পেঁয়াজের জুড়ি নেই, কারণ এতে ঠাসা রয়েছে ভিটামিন সি। মরসুম বদলের সময় সর্দি-কাশি বা শ্বাসযন্ত্রের সংক্রমণ এড়াতে এটি বেশ কার্যকর। গর্ভবতী নারীদের জন্য সাদা পেঁয়াজকে একরকম আশীর্বাদ বলা চলে। এতে থাকা ফোলেট (বি ভিটামিন) গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের অস্বাভাবিকতা বা নিউরাল টিউব ডিফেক্ট রোধে বিশেষ ভূমিকা রাখে। মৃদু গন্ধের কারণে হবু মায়েদের অ্যাসিডিটি বা বমি ভাবের ভয়ও থাকে না।

তাহলে জয়ী কে? আসলে লাল ও সাদা, দুই পেঁয়াজেরই রয়েছে নিজস্ব গুনাগুণ। ক্যানসার প্রতিরোধ কিংবা হৃদযন্ত্র ভালো রাখতে লাল পেঁয়াজ সেরা হলে, হজমে সুবিধে ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাদা পেঁয়াজ বেশ এক ধাপ এগিয়ে। তাই থলিতে কোনটি রাখবেন, তা নির্ভর করছে আপনার শরীরের প্রয়োজনের ওপর!

Follow Us