প্রিয়াঙ্কার হাতে আস্ত একটা সিন্দুক ! দাম শুনলে চোখ কপালে উঠবে

কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ফোকাস যায় অন্যদিকে। তাঁর ডান হাতে ধরা ছোট্ট সোনালি এক বাক্সে। আকারে বড় নয়, কিন্তু ঝলক এতটাই তীব্র যে ফটোগ্রাফারদের লেন্স বারবার জুম করতে দেখা যায়। সমাজমাধ্যমেও সেই ছবিই দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রিয়াঙ্কার হাতে আস্ত একটা সিন্দুক ! দাম শুনলে চোখ কপালে উঠবে

Feb 20, 2026 | 6:55 PM

রেড কার্পেটে হাঁটা তাঁর জন্য নতুন নয়। তবে তিনি রেড কার্পেটে হাঁটা মানেই নতুন চমক। তবে সম্প্রতি এক রেড কার্পেট অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সাজ নয়, নজর কাড়ল একটি সিন্দুক। প্রিয়াঙ্কার হাতে গুপ্তধন? দাম শুনলে চোক কপালে উঠবে।

হলিউডে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত The Bluff। ছবির প্রিমিয়ারের পর রেড কার্পেট অনুষ্ঠানে সকলকে একেবারে চমকে দিয়েছেন ড্রিম গার্ল। ক্যামেরার সামনে তিনি যখন দাঁড়ালেন, প্রথম নজর গিয়েছিল তাঁর উজ্জ্বল হলুদ গাউনে। গৌরব গুপ্তর ডিজাইন শাড়ির পল্লু থেকে ডিজাইনার ড্রেপ, মাথায় ওড়নার ছোঁয়া। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ঘরানার এই উপস্থিতি আগেও প্রশংসা কুড়িয়েছে। তাই শুরুতে আলোচনাও সেদিকেই ছিল।

কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ফোকাস যায় অন্যদিকে। তাঁর ডান হাতে ধরা ছোট্ট সোনালি এক বাক্সে। আকারে বড় নয়, কিন্তু ঝলক এতটাই তীব্র যে ফটোগ্রাফারদের লেন্স বারবার জুম করতে দেখা যায়। সমাজমাধ্যমেও সেই ছবিই দ্রুত ছড়িয়ে পড়ে।

নতুন ছবি The Bluff-এ প্রিয়াঙ্কা অভিনয় করছেন উনিশ শতকের এক নারী জলদস্যুর চরিত্রে—এরসেল ‘ব্লাডি মেরি’ বোডেন। ছবিটি পরিচালনা করেছেন Frank E. Flowers এবং প্রযোজনায় রয়েছে AGBO। তাই এবারের প্রিয়াঙ্কার সাজে দেখা গিয়েছে চরিত্রেরই প্রতিফলন।

এর মধ্যেই প্রিয়াঙ্কা নিজে সমাজমাধ্যমে মজা করে লিখলেন, তাঁর ‘ট্রেজার চেস্ট’ যেন কেউ মিস না করেন। এরপরই কৌতূহল আরও বাড়ে। হাতের ওই টুকু বক্স, তার আবার কত দাম হতে পারে? শেষ পর্যন্ত সামনে আসে তথ্য। বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি সেই ‘Sunken Treasure Chest’ ব্যাগের আন্তর্জাতিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা। পিতল ও স্ফটিকখচিত ছোট্ট সিন্দুক—দেখতে খেলনার মতো দাম শুনলেই চোখ কপালে উঠবে।

কাজের দিক থেকে বেশ ব্যস্ত অভিনেত্রী। বহুদিন পর ভারতীয় ছবিতে ফিরছেন তিনি। তবে ছবির পর্দা হোক বা যেকোনও অনুষ্ঠানে এত বছরেও প্রিয়াঙ্কার সাজ আজও চর্চায়।

Follow Us