
শিবরাত্রির উপোবাস ভাঙতে বহুল প্রচলিত সাবুদানার খিচুড়ি। তবে শুধুই কি আর এই খিচুড়িতে মন ভরবে? তাই এই সাবু দিয়েই তৈরি করে ফেলুন স্পেশাল সাবু ক্ষীর। যা কিনা স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও ভালো।
যা যা লাগবে–
সাবুদানা, ঘি, ড্রাই ফ্রুটস, দুধ, কেশর, এলাচ গুঁড়ো, জায় ফল গুঁড়ো
তৈরি করুন এভাবে–
একটি পাত্রে ছোট দানা সাবু নিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার গ্যাসে কড়াই বসিয়ে ঘি দিয়ে ড্রাইফ্রুট হালকা ব্রাউন করে ভেজে নিন। ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেলে দুধ দিয়ে দিন। দুধ ফুটে গেলে কেশর, এলাচ, এবং জায় ফলের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে, ভিজিয়ে রাখা সাবু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। তৈরি আপনার সাবুদানা ক্ষীর। উপর থেকে ড্রাইফ্রুট সাজিয়ে পরিবেশন করুন।