ঝটপট মিশিয়ে ফটাফট মেখে নিন, এই দুটোর ম্যাজিকে মুখের বলিরেখা হবে উধাও

ফেলে দিন বাজার চলতি সব অ্য়ান্টি অ্য়াজিং ক্রিম। বাড়িতেই রয়েছে এমন দুই জিনিস যা মিশিয়ে মুখে মাখলেই বলিরেখা হবে গায়েব।

ঝটপট মিশিয়ে ফটাফট মেখে নিন, এই দুটোর ম্যাজিকে মুখের বলিরেখা হবে উধাও
Image Credit source: Social Media

|

Feb 25, 2025 | 8:44 PM

ফেলে দিন বাজার চলতি সব অ্য়ান্টি অ্য়াজিং ক্রিম। বাড়িতেই রয়েছে এমন দুই জিনিস যা মিশিয়ে মুখে মাখলেই বলিরেখা হবে গায়েব। হ্য়াঁ, দুই জিনিস হল কলা এবং কফি। কীভাবে মাখবেন? জেনে নিন।

১) হালকা গরম জলে এক চামচ কফি মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন। শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা কমবে।

২) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।

৩) হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে।

৪) দিন দিন ঠোঁটের রং কালো হয়ে যাচ্ছে? কোনও চিন্তা নেই। কলার ছোট টুকরো করে নিন। তার মধ্যে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us