Tulsi Water: রোজ সকালে এক গ্লাস তুলসীর জল, ১০ দিন খেলেই বদলাবে ভাগ্যের চাকা!

Tulsi Water: আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্ম হোক বা শীত, তুলসী আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি টানা ১০ দিন কেউ এই জল পান করেন, তাহলে তাঁর শরীরে বিশেষ পরিবর্তন দেখা যায়। জানেন তুলসীর কত গুণ?

Tulsi Water: রোজ সকালে এক গ্লাস তুলসীর জল, ১০ দিন খেলেই বদলাবে ভাগ্যের চাকা!
Image Credit source: Yagi Studio/Photodisc/Getty Images

Feb 25, 2025 | 10:55 PM

আয়ুর্বেদে তুলসীর গুরুত্ব অপরিসীম। ধর্মীয় দিক থেকেও অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় তুলসী। এই পাতার রয়েছে বহু স্বাস্থ্য উপকারিতাও। তুলসী পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং বিভিন্ন খনিজ পদার্থ। খালি পেটে তুলসীপাতার জল পান করলে এর অনেক উপকার পাওয়া যায়।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্ম হোক বা শীত, তুলসী আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি টানা ১০ দিন কেউ এই জল পান করেন, তাহলে তাঁর শরীরে বিশেষ পরিবর্তন দেখা যায়। জানেন তুলসীর কত গুণ?

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি – তুলসীতে আছে অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ঠান্ডা লাগা, সর্দি-কাশি এবং জ্বরের মতো মৌসুমী রোগ থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করে।

উদ্বেগ কাটাতে – তুলসী চাপ এবং মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে। প্রবল মানসিক চাপের মধ্যেও তুলসী খেলে মানসিক শান্তি পাওয়া যায়। এটি নিয়মিত গ্রহণ করলে মস্তিষ্কও সক্রিয় থাকে।

হজম শক্তি বাড়ে – তুলসী পাতা খাওয়া পেটের জন্যও খুবই উপকারী। এতে পাচনতন্ত্র সুস্থ থাকে এবং পেটে গ্যাস, জ্বালাপোড়া, বদহজম বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। খালি পেটে তুলসী পাতা খেলে আপনার পেটে অ্যাসিডের ভারসাম্য বজায় থাকে।

হার্ট ভালো রাখে – তুলসী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। এটি রক্তনালীগুলিকে প্রশস্ত করে রক্ত ​​সঞ্চালন উন্নত করে। এছাড়াও, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

ত্বক এবং চুলের জন্য ভাল – তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে। যা ত্বককে উজ্জ্বল এবং সুস্থ রাখতে সাহায্য করে। এটি দাগ এবং ব্রণ কমাতেও কার্যকরী। চুল ভাল রাখতেও সাহায্য করে।

কী ভাবে ব্যবহার করবেন?

টানা ১০ দিন সকালে তুলসীপাতার জল পান করতে হবে। তুলসী পাতা সারারাত ভিজিয়ে রেখে দিন। সকালে সেই জল পান করুন। তুলসী পাতা দিয়ে চা বানিয়ে তাও খেতে পারেন। ভাল ফল পাবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us