Sneeze: হাঁচির চোটে প্রাণ ওষ্ঠাগত? ৩ টোটকায় নিমেষে দূর হবে অস্বস্তি

Sneeze: এদিকে একবার অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেলেই ঘুম পায় খুব। তবে সমস্যার সমাধান কিন্তু হতে পারে, কেবল কয়েকটি ঘরোয়া উপায় মানলেই। কী সেই টিপস? রইল এই প্রতিবেদন।

Sneeze: হাঁচির চোটে প্রাণ ওষ্ঠাগত? ৩ টোটকায় নিমেষে দূর হবে অস্বস্তি
হাঁচি থামাতে কী করবেন?

Aug 23, 2024 | 12:15 AM

একবার শুরু হলে আর থামতেই চায় না যেন। এমনই জেদি হাঁচি-কাশি। তবে হাঁচি হওয়ার অনেক কারণ থাকতে পারে। কখনও ঠান্ডায় অ্যালার্জির কারণে। কখনও আবার ধুলো থেকে। তবে একটানা হাঁচি হতে শুরু করলে তা যেমন বিরক্তিকর, তেমন অস্বস্তিকর বটে। তখন সঙ্গে সঙ্গে হয়তো খেতে হয় কোনও অ্যান্টি অ্যালার্জি ওষুধ। এদিকে একবার অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেলেই ঘুম পায় খুব। তবে সমস্যার সমাধান কিন্তু হতে পারে, কেবল কয়েকটি ঘরোয়া উপায় মানলেই। কী সেই টিপস? রইল এই প্রতিবেদন।

১) হাচিঁর যম হল মধু। একটানা হাঁচি থামাতে হলে, খুবই কার্যকর এই মধু। প্রচণ্ড হাঁচির মধ্যে এক চামচ মধু গলায় দিয়ে দেখুন। সঙ্গে সঙ্গে তা থেমে যাবে।

২) ইউক্যালিপ্টাস তেলের গন্ধ নাকে গেলেও হাঁচি থেমে যেতে পারে। হাঁচি হওয়ার প্রবণতা থাকলে রুমালে ২-৩ ফোঁটা ইউক্যালিপ্টাস তেল লাগিয়ে নিন। এবার তা কিছুক্ষণ নাকের সামনে ধরে রেখে সেই গন্ধ শুকুন। দেখবেন হাঁচি থেমে যাবে।

৩) একটানা হাঁচি হলে জিভ দিয়ে টাকরায় টোকাও দেওয়া যেতে পারে। নিমেষের মধ্যে হাঁচি থেমে যাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us