
মশা (Mosquito) ঘরে ঢুকলেই আমরা আতঙ্কে হাত-পা ছুড়তে শুরু করি। রাতে কানের কাছে এসে একটা মশা গান গাইলে ঘুমের বারোটা বেজে যায়। তার ওপর আবার ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের ভয় তো রয়েইছে। কিন্তু আপনি কি জানেন, আপনার ঘরের বা বাগানের সব মশা আপনাকে কামড়ায় না? শুনতে অবাক লাগলেও বিজ্ঞান বলছে, মশার দুনিয়ায় সবার রক্তের লোভ নেই। এক বিশেষ দলই কেবল মানুষের শরীর থেকে রক্ত টেনে নেয়।
কী বলছে গবেষণা?
বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, পুরুষ মশা কিন্তু কখনওই মানুষকে কামড়ায় না। তারা একেবারেই শান্ত স্বভাবের। এদের মূল খাবার হল গাছের রস আর ফুলের মধু। তাহলে কামড়ায় কে? রক্ত চোষার এই পুরো কাজটাই করে স্ত্রী মশা। কিন্তু কেন তারা এমন করে? মানুষের রক্তের প্রতি তাদের কি খুব লোভ?
আসল কারণটা একেবারেই আলাদা। স্ত্রী মশাদের ডিম পাড়তে হয়। আর সেই ডিম ঠিকঠাক বড় করার জন্য প্রচুর প্রোটিন এবং আয়রনের দরকার পড়ে। প্রকৃতিগতভাবে এই পুষ্টি তারা ফুলের রসে পায় না। একমাত্র মানুষ বা অন্যান্য পশুর রক্তেই এই প্রয়োজনীয় উপাদান থাকে। তাই বলা যায়, পেট ভরানোর জন্য নয়, বরং নিজের বংশ বাঁচিয়ে রাখতে বাধ্য হয়েই স্ত্রী মশা আমাদের রক্ত খায়।
তবে সব প্রজাতির স্ত্রী মশাও যে শুধু মানুষের পেছনে ছোটে, তা নয়। যেমন—
তাই পরের বার মশা মারার আগে মাথায় রাখবেন, আপনার গায়ে যে হুল ফুটিয়েছে, সে নিশ্চিতভাবেই একটি স্ত্রী মশা। পুরুষ মশা কিন্তু দিব্যি গাছের ফুলে মুখ গুঁজে মিষ্টি রস খেয়ে দিন কাটাচ্ছে!