
যৌন উদ্দীপনা বা হস্তমৈথুনের সময় বীর্য বের হওয়া অত্যন্ত স্বাভাবিক ও স্বয়ংক্রিয় একটি জৈবিক প্রক্রিয়া। এর পেছনে কাজ করে মানুষের স্নায়ুতন্ত্র এবং প্রজননতন্ত্রের একটি সমন্বয়। কিন্তু হস্তমৈথুনের সময় কেন বীর্য বেরয়? জানুন সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞান কী বলছে?
১. উদ্দীপনা ও মস্তিষ্কের ভূমিকা
হস্তমৈথুনের সময় লিঙ্গের সংবেদনশীল স্নায়ুপ্রান্তমেরুদণ্ডের (Spinal Cord) মাধ্যমে মস্তিষ্কে সংকেত পাঠায়। মস্তিষ্ক সাড়া দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলে রক্তপ্রবাহ বৃদ্ধি করে, যার ফলে পুরুষাঙ্গ উত্তেজিত হয়।
২. বীর্য উৎপাদন ও জমা হওয়া
উদ্দীপনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অণ্ডকোষে (Testicles) তৈরি হওয়া শুক্রাণু নালীর মাধ্যমে ওপরে উঠে আসে। একই সময়ে প্রোস্টেট গ্রন্থি ও সেমিনাল ভেসিকল থেকে বিশেষ তরল নিঃসৃত হয়ে শুক্রাণুর সঙ্গে মিশে বীর্য (Semen) তৈরি করে।
৩. অর্গাজম ও অনচ্ছিক প্রতিক্রিয়া
উদ্দীপনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলে শরীর চরম যৌন অনুভূতি বা অর্গাজম অনুভব করে। এই সময় মস্তিষ্ক ও পিটুইটারি গ্রন্থি থেকে স্নায়বিক সংকেত ও হরমোন নিঃসৃত হয়, যা শরীরে একটি রিফ্লেক্স অ্যাকশন তৈরি করে।
৪. পেশির সংকোচন ও বীর্যপাত
চূড়ান্ত ধাপে প্রোস্টেট, সেমিনাল ভেসিকল এবং মূত্রনালীর চারপাশের পেশিগুলো দ্রুত ও সংকুচিত হতে শুরু করে। এই পেশিগত সংকোচনের তীব্র চাপেই জমা হওয়া বীর্য মূত্রনালী দিয়ে বাইরে বেরিয়ে আসে।
বিশেষজ্ঞদের মতে, হস্তমৈথুন ও বীর্যপাত মূলত যৌন উদ্দীপনার শেষ সীমায় পৌঁছনোর পর শরীরের একটি স্বাভাবিক পেশিগত প্রতিক্রিয়া।