
পুরনো টেবিল ল্যাম্পের শেডটাকে একদম নতুন লুক দিতে ব্যবহার করুন ফেলে দেওয়া বোতলের ঢাকনা। ল্যাম্প শেডের ওপর আঠা দিয়ে স্তরে স্তরে ঢাকনা সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ একটি টেক্সচার। বোতলে রঙিন ঢাকনার আড়াল দিয়ে যে ক্ষীণ আলো আসবে তা আপনার ঘরকে আরও মোহময় করে তুলবে। Gemini Ai

আপনার পুরনো কফি টেবিলকে নতুন রূপ দিতে পারে আপনার ফেলে দেওয়া বোতলে ঢাকনাই। পুরনো টেবিলের ওপর বিভিন্ন রকম ঢাকনা দিয়ে পছন্দ মত নকশা তৈরি করুন, এবং তার ওপর রেজিন বা কাঁচের আস্তরণ দিয়ে দিন। এই অসাধারণ মোজাইক ডিজাইনটি আপনার ড্রয়িং রুমের প্রধান আকর্ষণ হয়ে উঠবে নিমেষেই। Gemini Ai

বারান্দার এক কোণ থেকে টুংটাং শব্দ কানে এলে কার না ভালো লাগে? সুতো দিয়ে সারিবদ্ধ ভাবে বোতলের ঢাকনাগুলো গেঁথে তৈরি করুন পরিবেশ বান্ধব উইন্ড চাইম। হাওয়ার ধাক্কায় একে ওপরের সঙ্গে ধাক্কা খেয়ে যে টুং টাং শব্দ হবে তাতে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। Gemini Ai

সাধারণ ফটো ফ্রেম গুলো কে অতি সাধারণ বোতলোর ঢাকনা দিয়ে করে তুলতে পারেন অসাধারণ। ফ্রেমের চারপাশে আঠা দিয়ে আপনার পছন্দের রঙিন বোতলের ঢাকনা আটকে দিন। ইচ্ছে হলে সব একরঙা ঢাকনা লাগাতে পারেন। আর যদি রঙ মিলান্তি ঘটাতে চান তাতেও আপনার ফটোফ্রেম লাগবে অসাধারণ। Gemini Ai

বাজারের কেনা ঘড়ি তো সকলেই ব্যবহার করেন, কিন্তু আপনি বাড়ির পুরনো ঘড়িটিকেই বানাতে পারেন অসাধারণ। ঘড়ির ডায়ালের জায়গায় ১২ টি রঙিন বোতলের ঢাকনা বসিয়ে তৈরি করতে পারেন নিজের পছন্দের ডিজাইনের ঘড়ি। আর এই ঘড়ি আপনার পছন্দের ঘরকে আলাদাই সৌন্দর্য এনে দেবে। Gemini Ai

গরম চা বা কফির কাপ থেকে টেবিলকে রক্ষা করতে বোতলের ঢাকনা দিয়ে বানিয়ে নিন কোস্টার। বেশ কয়েকটি ঢাকনা একত্রে জুড়ে দিয়ে সেগুলোকে পছন্দমতো গোল বা চারকোনা আকৃতি দিন। এই হাতে তৈরি কোস্টারগুলো ব্যবহারের পাশাপাশি আপনার টেবিলের শোভাও বাড়িয়ে দেবে বহুগুণ। Gemini Ai

পর্দা বাঁধার সাধারণ দড়ি বা কাপড়ের ফিতার বদলে ব্যবহার করুন ঢাকনার কারুকাজ। একটি লম্বা ফিতার গায়ে সুন্দরভাবে ঢাকনাগুলো বসিয়ে পর্দার একপাশে বেঁধে রাখুন। এতে আপনার সাধারণ পর্দাতেও যোগ হবে এক আধুনিক এবং অদ্ভুত সুন্দর 'বোহো' ভাইব। Gemini Ai

এক একটি ঢাকনাকে আপনি ক্যানভাস হিসেবে ব্যবহার করতে পারেন ছোট ছোট ছবি এঁকে। অনেকগুলো ঢাকনায় আলাদা আলাদা নকশা করে একটি বোর্ডে সাজিয়ে তৈরি করুন বড় কোনো ওয়াল আর্ট। এই সূক্ষ্ম হাতের কাজ আপনার অতিথিদের নজর কাড়তে বাধ্য হবে। Gemini Ai