Home Loan: প্রথমবার হোম লোন নিচ্ছেন? আবেদন করার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়মগুলি!

Home Loan Criterias: এবার নিজের স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান? সহজে হোম লোন বা ঋণ পাওয়ার বয়সসীমা কী? বয়স ছাড়াও কী কী জরুরি শর্ত ও ব্যাঙ্কিংয়ের নিয়মাবলী রয়েছে? সিবিল স্কোর কতটা রাখা উচিত? হোম লোনের নিয়মগুলো জেনে নিন।

| Edited By: Moumita Das

May 25, 2026 | 3:49 PM

1 / 8
প্রথমবার নিজের স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হোম লং একটি গুরুত্বপূর্ণ আর্থিক মাধ্যম। তবে ব্যাঙ্কের কাছ থেকে সহজেই এই ঋণ পেতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা, নিয়মাবলী ও জরুরী শর্তাবলী সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। (Credit - Getty Images)

2 / 8
হোম লোনের জন্য আবেদনকারীদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হয়। কম বয়সে আবেদন করলে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত দীর্ঘ মেয়াদে ঋণ পাওয়ার সুবিধা পাওয়া যায়, যা আপনার প্রতি মাসের ইএমআইয়ের আর্থিক চাপ অনেকটা কমিয়ে দেয়। (Credit - Getty Images)

3 / 8
চাকুরিজীবীদের ক্ষেত্রে ন্যুনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা ও বর্তমান সংস্থায় অন্তত ১ বছর কর্মরত থাকা জরুরি। অন্যদিকে, স্বনির্ভর বা ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা কমপক্ষে ৩ বছরের পুরনো হতে হবে ও ধারাবাহিকভাবে আয় হওয়া বাধ্যতামূলক। (Credit - Getty Images)

4 / 8
প্রথমবার লোন পাওয়ার ক্ষেত্রে সিবিল স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ক্রেডিট স্কোর ৭৫০ বা তার বেশী থাকলে ব্যাঙ্ক আপনাকে বিস্বস্ত মনে করে এবং এর ফলে খুব দ্রুত ও কম সুদের হারে লোন অনুমোদন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। (Credit - Getty Images)

5 / 8
ব্যাঙ্ক কখনওই আবেদন করা সম্পত্তির পুরো দাম লোন হিসেবে দেয় না। সাধারণত, সম্পত্তির বাজারমূল্যের সর্বোচ্চ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যায়। বাকি ১০ থেকে ২০ শতাংশ টাকা অনেদনকারীকে নিজে দিতে হয়। (Credit - Getty Images)

6 / 8
আপনি যে বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, সেটির আইনি মালিকানা সম্পূর্ণ বৈধ থাকতে হবে। সরকারের অনুমোদিত প্ল্যান এবং সব বৈধ কাগজপত্র যাচাই করার পাশাপাশি ব্যাঙ্কের নিজস্ব প্রতিনিধিরা সব যাচাই করা ও প্রপার্টির বাজারমূল্য নির্ধারণ করার পরেই লোন পাস হয়। (Credit - Getty Images)

7 / 8
ব্য়াঙ্ক লোন দেওয়ার আগে দেখে আপনার বর্তমান আয় ও অন্য খরচের অনুপাত কেমন। নিয়ম অনুযায়ী, আপনার মোট মাসিক আয়ের ৫০ শতাংশ যেন লোনের ইএআই হিসেবে খরচ না হয়। যদি আপনার একার আয়ে লোনের যোগ্যতা কম হয়, তাহলে আপনি পরিবারের কোনো সদস্যকে নিয়েও আবেদন করতে পারেন। দুজনের যৌথ আয় হলে ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের লোন পাওয়া অনেক সোজা হয়ে যায়। (Credit - Getty Images)

8 / 8
সঠিক নথি থাকলে লোন আরও জলদি পাওয়া যায়। লোনের আবেদনপত্রের সঙ্গে প্যান, আধার কার্ড-সহ চাকুরিজীবীদের ৩ মাসের পে-স্লিপ ও ফর্ম ১৬ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। (Credit - Getty Images)

Follow Us