Asha Bhosle Net Worth: ১০ বছরে প্রথম গান গেয়ে ১০০ টাকা পেয়েছিলেন, কত কোটির সম্পত্তি রেখে গেলেন আশা?

Asha Bhosle Earnings Career Wealth: শুধু ভারতে নয়, আন্তর্জাতিক স্তরেও শেষ বয়স অবধি পারফর্ম করেছেন আশা ভোঁসলে। দুবাই, ত্রিনিদাদ, আমেরিকা, কানাডা সহ একাধিক দেশে তিনি লাইভ শোতে পারফর্ম করেছেন। আশা ভোঁসলের সম্পত্তির আনুমানিক মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা।

|

Apr 13, 2026 | 3:57 PM

1 / 8
মাত্র ১০ বছর বয়সে প্রথমবার সিনেমায় গান গেয়েছিলেন। মারাঠি ছবি ‘মাজা বাল’। সেই সিনেমায় গেয়েছিলেন ‘চালা চালা নাভ বালা’। পারিশ্রমিক পেয়েছিলেন ১০০ টাকা।

মাত্র ১০ বছর বয়সে প্রথমবার সিনেমায় গান গেয়েছিলেন। মারাঠি ছবি ‘মাজা বাল’। সেই সিনেমায় গেয়েছিলেন ‘চালা চালা নাভ বালা’। পারিশ্রমিক পেয়েছিলেন ১০০ টাকা।

2 / 8

চরম আর্থিক কষ্ট, মানসিক কষ্টে দিন কেটেছে। আজ তাঁরই সম্পত্তির পরিমাণ আনুমানিক ২০০-২৫০ কোটি টাকা।

3 / 8

৯২ বছরে থামল যাত্রা। ১২ এপ্রিল প্রয়াত হলেন আশা ভোঁসলে। কিংবদন্তী সঙ্গীতশিল্পী তাঁর আট দশকের দীর্ঘ কেরিয়ারে তিনি ২০টিরও বেশি ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়েছেন।

4 / 8

আশা ভোঁসলে যখন কেরিয়ার শুরু করেছিলেন, তখন সঙ্গীতশিল্পীদের মেধা সম্পদ দেওয়া হত না। কঠোর পরিশ্রম করে তিনি উপার্জন করেছেন।

5 / 8

তবে গানের বাইরে তাঁর শখ ছিল খাবারের। আন্তর্জতিক রেস্তোরাঁ চেইন ছিল তাঁর নামে।

6 / 8

২০০২ সালে দুবাইতে প্রথম আশা'জ খোলে। এরপর সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরিন, ব্রিটেনে তাঁর রেস্তোরাঁ চেইন রয়েছে।

7 / 8

রিপোর্ট অনুযায়ী, আশা ভোঁসলের সম্পত্তির আনুমানিক মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা। মুম্বই ও পুণেতে বাড়ি রয়েছে। ছিল লাক্সারি অ্যাপার্টমেন্ট, যা পরে তিনি বিক্রি করে দেন।

8 / 8

শুধু ভারতে নয়, আন্তর্জাতিক স্তরেও শেষ বয়স অবধি পারফর্ম করেছেন আশা ভোঁসলে। দুবাই, ত্রিনিদাদ, আমেরিকা, কানাডা সহ একাধিক দেশে তিনি লাইভ শোতে পারফর্ম করেছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us