Mango Katla Fish Curry: গরমে মুখে রুচি ফেরাবে কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল! রইল সহজ রেসিপি

Raw mango fish curry recipe:কাঁচা আম দিয়ে মাছের ঝোল গরমের দিনে মুখের রুচি ফেরাতে দারুণ কাজ করে। চড়া রোদে যখন কোনও খাবারই ভালো লাগে না, তখন এই টক-ঝাল আম কাতলার রেসিপি পাতের সব ভাত নিমেষেই শেষ করে দেবে। কম সময়ে কীভাবে বানাবেন এই সুস্বাদু পদ, জেনে নিন তার সহজ ঘরোয়া পদ্ধতি।

May 24, 2026 | 4:57 PM

1 / 8
তীব্র গরমে অনেকেরই দুপুরের দিকে মুখে কোনও রুচি থাকে না। বিশেষ করে বাড়ির ছোটরা এই সময়ে মাছ বা ভারী খাবার একদমই খেতে চায় না। তবে কাঁচা আমের টক-ঝাল স্বাদ নিমেষেই মুখের অরুচি দূর করে দিতে পারে। Gemini Ai

2 / 8
এই অস্বস্তিকর আবহাওয়ায় দুপুরের পাতে যদি পড়ে কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল, তবে তো আর কোনও কথাই নেই। কম মশলায় তৈরি এই পদটি অত্যন্ত সুস্বাদু এবং গরমের দিনে শরীরের জন্যও বেশ আরামদায়ক। Gemini Ai

3 / 8
আম কাতলা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আগে থেকেই গুছিয়ে রাখুন। আপনার লাগবে তরতাজা কাতলা মাছ, আঁটি ছাড়ানো কাঁচা আমের ফালি, কালো ও সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, সামান্য চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল। Gemini Ai

4 / 8
রান্নার শুরুতে বাজার থেকে আনা মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর নুন এবং হলুদ মাখিয়ে মাছগুলোকে অন্তত ১০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিন। এতে মাছের ভেতরে নুন-হলুদ ভালোভাবে ঢুকবে। Gemini Ai

5 / 8
মাছ ম্যারিনেট হতে হতে কাঁচা আমের ফালিগুলো মিক্সার বা ব্লেন্ডারে দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। Gemini Ai

6 / 8
মাছ ভাজার পর কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে সামান্য কালো সর্ষে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তৈরি করে রাখা কাঁচা আমের পেস্টটি কড়াইতে ঢেলে দিন এবং হালকা করে ভাজতে থাকুন। Gemini Ai

7 / 8
আমের কাঁচা ভাব কেটে গেলে স্বাদ ও ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা, হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিন। এরপর কালো ও সাদা সর্ষে বাটা দিয়ে মশলা সামান্য কষিয়ে নিয়ে পরিমাণমতো নুন, চিনি এবং জল ঢেলে দিন। Gemini Ai

8 / 8
ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো তার মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে আরও ৫ মিনিট ফুটিয়ে ঝোল মাখামাখা হয়ে এলে নামিয়ে নিন। ব্যাস, গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি জিভে জল আনা আম কাতলা! Gemini Ai

Follow Us