Refreshing Summer Coffee Drink: গরমে শরীর হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল! চুমুক দিন ডাবের জলের কফিতে, রইল রেসিপি

Looking for a Tender Coconut Coffee Recipe to stay cool? This refreshing summer coffee drink combines the hydration of coconut water with the kick of caffeine, making it a perfect energy booster for hot afternoons: ডাবের জলের কফি বা টেন্ডার কোকোনাট কফি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি পানীয়। এই গ্রীষ্মে শরীর হাইড্রেটেড রাখতে এবং হজমের সমস্যা দূর করতে এই রিফ্রেশিং পানীয়টির জুড়ি মেলা ভার। ক্যাফেইন আর ডাবের গুনাগুণ সমৃদ্ধ এই অভিনব রেসিপিটি জেনে নিন এই প্রতিবেদনে।

May 10, 2026 | 6:13 PM

1 / 8
ভ্যাপসা গরমে এক গ্লাস ঠান্ডা পানীয়ের কোনও বিকল্প হয় না। কিন্তু রোজকার লস্যি বা লেবুর শরবত ছেড়ে এবার ট্রাই করুন 'টেন্ডার কোকোনাট কফি'। কফির এনার্জি আর ডাবের শীতলতা- দুইয়ের মিশেলে জমে যাবে আপনার তপ্ত বিকেল।

2 / 8
ডাবের জলে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো জরুরি মিনারেল, যা শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। এর সঙ্গে কফির ক্যাফেইন মিশলে ক্লান্তি দূর হয় নিমেষেই। শরীরের পাশাপাশি মনকেও চাঙ্গা রাখতে এই পানীয়ের জুড়ি নেই।  Gemini Ai

3 / 8
এই পানীয় বানাতে খুব বেশি ঝক্কি পোহাতে হবে না। আপনার প্রয়োজন একটি টাটকা ডাবের জল ও তার নরম মালাই, কিছুটা মধু, চার টেবিল চামচ দুধ, কফি পাউডার এবং এক মুঠো বরফ কুঁচি। ব্যস, জোগাড় এক্কেবারে সারা!  Gemini Ai

4 / 8
প্রথমেই ডাবের জল বের করে নিন এবং নরম মালাইটি চামচ দিয়ে সাবধানে কুড়ে নিন। মনে রাখবেন, প্যাকেটজাত কোকোনাট ওয়াটারের চেয়ে প্রাকৃতিক ডাবের জলই স্বাদে ও পুষ্টিতে সেরা। এবার ব্লেন্ডারে মালাই ও জল একসঙ্গে দিন।  Gemini Ai

5 / 8
ব্লেন্ডারে থাকা ডাবের মিশ্রণের সঙ্গে এবার মিশিয়ে দিন মধু ও দুধ। সমস্ত উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিন যতক্ষণ না একটা মসৃণ এবং মাখো মাখো টেক্সচার তৈরি হচ্ছে। মধুর বদলে চাইলে ডাবের মিষ্টি বুঝে চিনির সিরাপও দিতে পারেন। Gemini Ai

6 / 8
অন্যদিকে সামান্য গরম জলে ১৫ গ্রাম কফি পাউডার মিশিয়ে একটি কড়া লিকার তৈরি করে নিন। এবার এই কফির মিশ্রণটিকে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। গরম কফি সরাসরি ঠান্ডা মিশ্রণে দিলে আসল স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  Gemini Ai

7 / 8
এবার ব্লেন্ড করা ডাবের মিশ্রণটির মধ্যে ঠান্ডা কফি লিকার ঢেলে দিন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্লাসে ঢালুন এবং উপর থেকে ছড়িয়ে দিন প্রচুর বরফ কুঁচি। চাইলে সাজানোর জন্য উপরে সামান্য কফি পাউডার বা চকোলেট শেভিংস দিয়ে পরিবেশন করতে পারেন।  Gemini Ai

8 / 8
ডাবের সঙ্গে কফি শুনতে প্রথমবার অদ্ভুত লাগলেও, এই 'অ্যাকোয়ার্ড টেস্ট' একবার জিভে লাগলে ভোলা কঠিন। হজমের সমস্যা মেটাতে এবং এনার্জি ফিরে পেতে এই ডাবের কফিই হোক আপনার এবারের গ্রীষ্মের সঙ্গী।  Gemini Ai

Follow Us