
মোবাইল কেনার কথা ভাবছেন? কিন্তু কোনটা কিনবেন বুঝে উঠতে পারছেন না? না পারাটাই স্বাভাবিক। চার দিকে এত মোবাইলের ছড়াছড়ি যে আপনার জন্য কোনটা সঠিক, তা বুঝে ওঠা বেশ ঝক্কির। Photo Courtesy : Pexel

আপনি যদি কম বাজেটের মধ্যে মোবাইল কিনতে চান... এই ধরুন ১৫ হাজার টাকার মধ্যে, তাতেও আপনি সেরা কিছু হ্যান্ডসেট পেয়ে যাবেন। সাধ্যের মধ্যে সাধপূরণে আর কোনও আপস করা চলবে না। Photo Courtesy : Pexel

কী চাই আপনার? ৫জি নেটওয়ার্ক, বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ভাল মানের প্রসেসর... এই সবই চাই আপনার ১৫ হাজার টাকার মধ্যে? কুছ পরোয়া নেহি। সব পেয়ে যাবেন আপনি ওই বাজেটের মধ্যেই। দেখে নিন সেরা কিছু অপশন। Photo Courtesy : Pexel

Samsung Galaxy M17 5G হতে পারে আপনার অন্যতম পছন্দের অপশন। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই বাজেটের মোবাইলগুলির মধ্যে যা সচরাচর দেখা যায় না। রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যানড্রয়েড ১৫ রয়েছে এই মোবাইলে। ডিসপ্লে এবং সফ্টওয়্যার সাপোর্টকে বেশি গুরুত্ব দিলে, এটি আপনার জন্য এই বাজেটে অন্যতম সেরা। Photo Courtesy : Pexel

IQOO Z10x এই বাজেটে আরেকটি ভাল অপশন। এতে রয়েছে মিডিয়াটেক প্রসেসর। আছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। এক বার চার্জ দিলে দীর্ঘ সময় ধরে মোবাইলে চার্জ থাকে। ১৫ হাজার টাকার বাজেটে এটি অন্যতম সেরা একটি মোবাইল। Photo Courtesy : Pexel

POCO M7 Pro 5G মোবাইলে আপনি পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে। মোবাইলের স্ক্রিনও পেয়ে যাবেন ৬.৬৭ ইঞ্চির। সবচেয়ে উল্লেখযোগ্য হল, এর পিছনের ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। দুর্দান্ত ডিসপ্লে এবং ক্যামেরা পেয়ে যাবেন এই মোবাইলে। Photo Courtesy : Pexel

CMF by Nothing Phone 1 এই বাজেটে অন্যতম আকর্ষণীয় একটি মোবাইল হয়ে উঠতে পারে আপনার জন্য। বিশেষ করে এর ডিজ়াইন এবং ইউজ়ার ইন্টারফেস অনবদ্য। ক্যামেরায় বাড়তি লেন্স নেই ঠিকই, তবে পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রেখেছে মোবাইলটি। Photo Courtesy : Pexel

Samsung Galaxy M35 5G আপনার জন্য একটি পছন্দের অপশন হয়ে উঠতে পারে। এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই বাজেটেও এই মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যাঁরা স্যামসাংয়ের আভিজাত্য এবং ভাল মানের ব্যাটারি উভয়ই চান, তাদের জন্য একটি পছন্দের অপশন হতে পারে এটি। Photo Courtesy : Pexel

Oppo K14x 5G মোবাইলে আপনি পেয়ে যাবেন ৬৫০০ এমএএইচ ব্যাটারি। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। যারা মোবাইলের লম্বা ব্যাটারি লাইফ চান, তাদের জন্য ১৫ হাজার টাকার বাজেটে একটি সেরা অপশন হয়ে উঠতে পারে এটি। Photo Courtesy : Pexel

তবে মোবাইল কেনার আগে সব সময় নিজের কী প্রয়োজন, তা বিবেচনা করে দেখবেন। সেই অনুযায়ী নিজের জন্য সেরা মোবাইলটি কিনবেন। এই যেমন আপনার যদি ভাল মানের ডিসপ্লে দরকার হয়, তবে অ্যামোলেড ডিসপ্লের মোবাইল দেখতে পারেন। বেশি ব্যাটারি লাইফের জন্য ৬০০০ এমএএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি। ভাল পারফরম্যান্স, মাল্টিটাস্কিংয়ের জন্য ভাল হবে নতুন প্রসেসরগুলি। Photo Courtesy : Pexel