
'পাহাড়ি বিছে'। এই দুটো শব্দ শুনলে যাঁর কথা মনে পড়ে, আজ তাঁর জন্মদিন। কিংবদন্তি বাইচুং ভুটিয়া। ভারতের প্রাক্তন অধিনায়ক। দেশের অন্যতম সেরা ফুটবলার। (ছবি : ফেসবুক)
ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক। ভারতীয় ফুটবলকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন, সেই তারকার নাম বাইচুং ভুটিয়া। তাঁকে নিয়ে যত কিছুই লেখা হোক, শব্দ কম পড়বে। তাঁকে কোনও বিশেষণে আটকে রাখাই কঠিন। ভারতীয় ফুটবল এবং বাইচুং ভুটিয়া সমার্থক। (ছবি : ফেসবুক)
ছেলেবেলায় ফুটবলের পাশাপাশি ব্য়াডমিন্টন, বাস্কেটবল, অ্যাথলেটিক্সেও পারদর্শী ছিলেন। স্কুলের হয়ে ফুটবল ছাড়াও ব্য়াডমিন্টন, বাস্কেটবল এবং অ্যাথলেটিক্সকেও প্রতিনিধিত্ব করেছেন। ক্লাব ফুটবলে দুই প্রধানে খেলেছেন এবং তারকা হয়ে তকমা কলকাতা ময়দান থেকেই। (ছবি : ফেসবুক)
দেশের জার্সিতে একশোর বেশি ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে ২০০-র বেশি। দেশ এবং ক্লাব মিলিয়ে প্রায় ১৫০ গোল। ভারতের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাব বারি এফসিতে পেশাদার চুক্তি করেন বাইচুং। মহম্মদ সেলিমের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাবে খেলার কৃতিত্ব। (ছবি : ফেসবুক)
২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বাইচুং। তাঁকে সম্মান জানাতে ফেয়ারওয়েল ম্য়াচের আয়োজন করা হয়। প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। ফিলিপ লাম, থমাস মুলার, ম্যানুয়েল ন্য়ুয়ের, আর্জেন রবেন তারকাদের বিরুদ্ধে ম্য়াচ। ফিলিপ লাম তাঁকে বাইচুং লেখা জার্সিও উপহার দেন। পেশাদার ফুটবলকে বিদায় জানালেও, বাইচুং ভুটিয়া এই খেলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন। (ছবি : ফেসবুক)