Bigg Boss 20: খেলা থেকে বিনোদন একমঞ্চে! বিগ বস ২০-র চূড়ান্ত প্রতিযোগী কারা, জেনে নিন পরিচয়

Bigg Boss 20 contestants: সলমন খানের বিগ বস ২০-এর ঘরে এবার বিনোদন এবং খেলার জগতের মেগা ধামাকা। বক্সিং কিংবদন্তি মেরি কম থেকে শুরু করে বলিউড, ওটিটি ও সোশাল মিডিয়ার একঝাঁক চর্চিত তারকাকে নিয়ে শুরু হল বিগ বস ২০। প্রতিযোগী কারা? জেনে নিন পরিচয়।

Sep 07, 2026 | 9:44 AM

1 / 15
ভারতের কিংবদন্তি বক্সার তথা ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম এবার বিগ বসের মঞ্চে। অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী এই তারকা ক্রীড়াবিদকে সলমনের ঘরে দেখা নিঃসন্দেহে এই সিজনের সবথেকে বড় চমক হতে চলেছে। রিংয়ের লড়াই পেরিয়ে এবার ঘরের অন্দরের কূটনীতিতে তিনি কীভাবে নিজের জায়গা ধরে রাখেন, তা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। Facebook

ভারতের কিংবদন্তি বক্সার তথা ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম এবার বিগ বসের মঞ্চে। অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী এই তারকা ক্রীড়াবিদকে সলমনের ঘরে দেখা নিঃসন্দেহে এই সিজনের সবথেকে বড় চমক হতে চলেছে। রিংয়ের লড়াই পেরিয়ে এবার ঘরের অন্দরের কূটনীতিতে তিনি কীভাবে নিজের জায়গা ধরে রাখেন, তা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। Facebook

2 / 15

রিয়্যালিটি শোয়ের অতি পরিচিত মুখ কুশল তনওয়ার, যাঁকে দর্শক চেনেন ‘গুল্লু’ নামে। এর আগেও একাধিক প্রতিযোগিতামূলক মঞ্চ মাতিয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। সলমনের এই হাই-ভোল্টেজ শোয়ে তাঁর উপস্থিতি নিশ্চিতভাবেই খেলার উত্তাপ এবং বিনোদনের পারদ অনেকটা বাড়িয়ে দেবে। Facebook

3 / 15

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির চূড়ান্ত জনপ্রিয় তারকা অভিনেত্রী আম্রপালি দুবে এবার সরাসরি বিগ বসের অন্দরে। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য হিট ছবি উপহার দিয়ে তৈরি করেছেন বিশাল ভক্তমহল। আঞ্চলিক সিনেমার গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় এই মেগা রিয়্যালিটি শোয়ে তিনি নিজের কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই এখন দেখার। Facebook

4 / 15

‘পঞ্চায়েত’, ‘মির্জাপুর’ এবং ‘পাতাল লোক’-এর মতো তুমুল জনপ্রিয় সিরিজে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন আসিফ খান। শক্তিশালী চরিত্রাভিনেতা হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে নিজের আলাদা জায়গা পাকা করার পর এবার তাঁর নতুন ইনিংস। চিত্রনাট্য ছাড়া বাস্তবের কঠিন খেলায় তিনি কেমন খেলেন, নজর থাকবে সেই দিকেই। Facebook

5 / 15

ফ্যাশন ও গ্ল্যামার দুনিয়ার সুপরিচিত মডেল তথা অভিনেত্রী উদিতি সিং এই সিজনের অন্যতম গ্ল্যামারাস প্রতিযোগী। দীর্ঘদিন মডেলিং জগতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি অভিনেতা করণ ওয়াহির সঙ্গে সম্পর্কের জেরেও তিনি ছিলেন চর্চায়। বিগ বসের অন্দরে তাঁর উপস্থিতি নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছে নেটপাড়া। Facebook

6 / 15

‘বালিকা বধূ’ এবং ‘লাগি তুঝসে লগন’-এর মতো মেগা হিট ধারাবাহিকের সুবাদে ঘরে ঘরে পরিচিত মুখ মাহি ভিজ। টেলিভিশনের দীর্ঘদিনের পোড়খাওয়া এই অভিনেত্রী ড্রামা ও ইমোশনে বেশ পারদর্শী। বহু বছর পর ছোটপর্দায় তাঁর এই প্রত্যাবর্তন এবং বিগ বসের কঠিন খেলায় অংশ নেওয়া দর্শকদের কাছে বড় পাওনা। Facebook

7 / 15

জনপ্রিয় মিউজিক শো ‘ফেম গুরুকুল’-এর বিজয়ী প্রতিভাবান গায়ক কাজি তৌকির রয়েছেন এই শোয়ে। গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তাঁর উপস্থিতি এবং পরিচিতি বেশ চোখে পড়ার মতো। সুরের জগত পেরিয়ে বিগ বসের ঘরে এই গায়কের উপস্থিতি খেলায় নতুন এক স্বাদ যোগ করবে। Facebook

8 / 15

হিন্দি ধারাবাহিক ‘গুড্ডন তুমসে না হো পায়েগা’-খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কণিকা মান ছোটপর্দার অন্যতম মিষ্টি মুখ। অতীতেও বেশ কিছু রিয়্যালিটি প্ল্যাটফর্মে নিজের মানসিক শক্তির পরিচয় দিয়েছেন তিনি। এবার বিগ বসের মতো বিতর্কিত প্ল্যাটফর্মে তাঁর চেনা ইমেজ ধরে রেখে খেলা এগিয়ে নিয়ে যাওয়াই হবে আসল চ্যালেঞ্জ। Facebook

9 / 15

‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘তেজস’ কিংবা ‘সরজমিন’-এর মতো বিগ বাজেটের সিনেমায় অভিনয় করা রোহেদ খান এবার সলমনের অতিথি। রূপোলি পর্দায় অ্যাকশন এবং ড্রামা করার পর এবার সরাসরি ক্যামেরার সার্বক্ষণিক নজরদারিতে তিনি। তাঁর ফিটনেস এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব বিগ বসের লড়াইয়ে অন্যদের কড়া টক্কর দিতে পারে। Facebook

10 / 15

শিশুশিল্পী হিসেবে ‘এক বীর কি অ্যারদাস...বীরা’ ধারাবাহিকে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন আরিশফা খান। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের একজন। তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় এই সোশাল মিডিয়া তারকার ভোটব্যাঙ্ক শোয়ের ফলাফলকে বড়সড় প্রভাবিত করতে পারে। Facebook

11 / 15

হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত অভিনেতা আমন গান্ধীও এই সিজনে নামছেন সম্পূর্ণ নতুন অবতারে। ‘নাগিন ৩’ এবং ‘ভাগ্যলক্ষ্মী’র মতো একাধিক সফল ধারাবাহিকে নিজের চমৎকার অভিনয়ের স্বাক্ষর রেখেছেন তিনি। ডেইলি সোপের সেট ছেড়ে সরাসরি রিয়্যালিটি শোয়ের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় তাঁর পারফর্ম্যান্স কেমন হয়, দেখার অপেক্ষায় অনুরাগীরা। Facebook

12 / 15

জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে ঋতি তিওয়ারিও এবার বিগ বসের চমকপ্রদ প্রতিযোগী। পেশায় সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি মডেলিং ও ডিজিটাল দুনিয়াতেও তৈরি করে নিয়েছেন নিজস্ব পরিচিতি। তারকা-সন্তানের ট্যাগ সরিয়ে রেখে তিনি বিগ বসের ঘরে নিজের স্বতন্ত্র পরিচয় গড়তে পারেন কি না, নজর থাকবে সেদিকে। Facebook

13 / 15

পাঞ্জাবি ও হিন্দি সিনেমায় কাজ করা অভিনেত্রী ইশা রিখি গ্ল্যামার বাড়াতে হাজির হচ্ছেন সলমনের এই মঞ্চে। গায়ক-র‍্যাপার বাদশার সঙ্গে সম্পর্ক ও বিয়ে সংক্রান্ত নানা খবরের জন্য তিনি সম্প্রতি পেজ থ্রির শিরোনামে ছিলেন। ব্যক্তিগত চর্চা পেরিয়ে বিগ বসের অন্দরে তিনি কীভাবে নিজের জায়গা পাকা করেন, তা নিয়ে চর্চা তুঙ্গে। Facebook

14 / 15

পাঞ্জাবি সিনেমা ও মিউজিক ভিডিয়োর চেনা মুখ মডেল-অভিনেত্রী লভপ্রীত কৌর গিল ওরফে লাভ গিল। আঞ্চলিক বিনোদন দুনিয়ায় নিজের কাজের জোরে ইতিমধ্যেই একটি বিশ্বস্ত অনুগামী মহল গড়ে তুলেছেন তিনি। ভিনরাজ্যের দর্শকের কাছে এবার বিগ বসের মতো মেগা শোয়ের মাধ্যমে পৌঁছে যাওয়াই তাঁর অন্যতম লক্ষ্য হতে চলেছে। Facebook

15 / 15

নিজের অনন্য মিউজিক স্টাইল এবং শক্তিশালী কথার র‍্যাপ দিয়ে খুব অল্প সময়ে নজরে পড়েছেন তরুণ শিল্পী ইয়ুং DSA। বিগ বসের ঘরে ভিন্ন সংস্কৃতির মানুষের ভিড়ে তাঁর এই তরুণ প্রজন্মের র‍্যাপার অ্যাটিটিউড বেশ মানানসই হবে। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর বিরোধ এবং বন্ধুত্বের সমীকরণ কতটা দ্রুত তৈরি হয়, সেটাই দেখার বিষয়। Facebook

Loading...
Unable to load recommendations.
Follow Us