Bullet Train: বাংলাতেও ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন, জমি জট কাটাতে নয়া কৌশল রেলের

Bullet Train News Update: যেসব রাজ্যে নতুন বুলেট ট্রেন করিডোর তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেই রাজ্যগুলির সঙ্গে শীঘ্রই বৈঠক করা হতে পারে বলে খবর। কেন্দ্রীয় সরকার ২০২৬-২৭ সালের বাজেটে সাতটি নতুন বুলেট ট্রেন করিডোর তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। আর কী কী বলা হয়েছে ?

May 01, 2026 | 12:03 AM

1 / 8
জাপানের মতো ভারতেও ছুটবে বুলেট ট্রেন। এই প্রথম দেশের অভ্যন্তরে তৈরি হচ্ছে বুলেট ট্রেন। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সব ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলের মধ্যে চালু হতে চলেছে এই ট্রেন।

2 / 8
প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তার জন্য কেন্দ্র, রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন চাওয়া হবে। সেক্ষেত্রে রেল করিডোর তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজও দ্রুত হবে।

3 / 8
ভারতীয় রেলের এক আধিকারিক ইকোনমিক্স টাইমসকে জানিয়েছেন, সরকারি সব স্তরে অনুমোদন পাওয়ার জন্য বুলেট ট্রেন করিডোরগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

4 / 8
বুলেট ট্রেন প্রকল্পের জন্য দ্রুত জমি অধিগ্রহণ করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সব চূড়ান্ত করতে একটি বিশেষ টিম কাজ করবে।

5 / 8
রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জমি অধিগ্রহণে দেরি হওয়ার কারণে প্রকল্পের খরচও বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রকল্পের খরচ আনুমানিক ১.০৮ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ১.৯৮ লক্ষ কোটি টাকা হয়েছে।

6 / 8
এর আগে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণেই মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরের কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে, এবার যাতে আর কোনও সমস্যা না হয়, তার জন্য জমি অধিগ্রহণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

7 / 8
যেসব রাজ্যে নতুন বুলেট ট্রেন করিডোর তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেই রাজ্যগুলির সঙ্গে শীঘ্রই বৈঠক করা হতে পারে বলে খবর। কেন্দ্রীয় সরকার ২০২৬-২৭ সালের বাজেটে সাতটি নতুন বুলেট ট্রেন করিডোর তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে।

8 / 8
প্রস্তাবিত করিডোরগুলো হল মুম্বই-পুনে, পুনে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি।

Follow Us